Saturday, April 4, 2026

খবরের নামে টাকা নেওয়ার অভিযোগ, ধৃত ভূয়ো সাংবাদিক

Date:

Share post:

খবর করার নামে মহিলার কাছ থেকে ৪০ হাজারের বেশী টাকা নেওয়ার অভিযোগে ধৃত ভূয়ো সাংবাদিক।

ঘটনাটি চুঁচুড়া থানা এলাকার। কোলকাতার বরানগর এলাকার এক মহিলার অভিযোগের ভিত্তিতে চুঁচুড়া থানার পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। ধৃতের নাম অমিতাভ চক্রবর্তী। পুলিশ সূত্রে খবর ধৃত অমিতাভ চক্রবর্তী নিজেকে কখনও বরানগর আবার কখনও হুগলীর উত্তরপাড়ার বাসিন্দা বলে দাবি করেন।

বরানগরের এক মহিলার পারিবারিক সমস্যা সমাধানের প্রলোভন দেখিয়ে কয়েক ধাপে চল্লিশ হাজারের বেশী টাকা নিয়েছে বলে অভিযোগ। অমিতাভ জানায় সে ও তাঁর স্ত্রী আসানসোলের একটি পোর্টালের রিপোর্টার। সেই পোর্টালের একটি কার্ডও পুলিশ উদ্ধার করেছে। বছর ৪৫এর অমিতাভর কথায় অসঙ্গতি রয়েছে। বর্তমানে অমিতাভ হুগলীর উত্তরপাড়ার বাসিন্দা বললেও সে হুগলীর জেলাশাসক কিংবা পুলিশ কমিশনারের নাম বলতে পারেনি। পাশাপাশি হুগলী জেলার কোন সাংবাদিকের নামও বলতে পারেনি অমিতাভ। অথচ সে নিজেকে রিপোর্টার বলে দাবী করে!

আরও পড়ুন- প্রচারের ইচ্ছে থাকলেও তালিকায় বাদ লকেট: ফের অন্তর্দ্বন্দ্বের ইঙ্গিত বিজেপিতে

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...