Wednesday, June 24, 2026

Mohammedan Sporting: এগিয়ে থেকেও গোকুলাম কেরালা এফসির সঙ্গে ১-১ গোলে ড্র মহামেডানের

Date:

Share post:

আইলিগে (I-League)এগিয়ে থেকেও গোকুলাম কেরালা এফসির (Gokulam Kerala fc)  সঙ্গে ১-১ গোলে ড্র করল মহামেডান স্পোর্টিং ক্লাব (Mohammedan Sporting Club)। সাদা-কালো ব্রিগেডের হয়ে একমাত্র গোলটি করেন রুদোভিচ।

এদিন মহামেডানকে টপকে লিগ শীর্ষে ওঠার লড়াই ছিল গোকুলামের। কিন্তু দু’দলের উজ্জীবিত ফুটবলে ৯০ মিনিটের লড়াই শেষে ম্যাচ অমীমাংসিত থাকল। খেলার ২৭ মিনিটেই এগিয়ে যায় মহামেডান। মার্কাস জোশেফের পাস থেকে গোল করেন রুদোভিচ। শেষ পর্যন্ত সেই লিড ধরে রাখতে পারেনি সাদা-কালো ব্রিগেড। দ্বিতীয়ার্ধে গোল শোধ করে দেয় গোকুলাম। ম্যাচের ৭৫ মিনিটে লুকার গোলে সমতা ফেরায় কেরলের দলটি। অনেক গোলের সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি মহামেডান ফুটবলাররা। ফয়সল ফাঁকা গোলে বল রাখতে পারেননি। জয় হাতছাড়া করলেও ড্র করে সাত ম্যাচ পর ১৬ পয়েন্ট নিয়ে লিগ শীর্ষেই মহামেডান।

আরও পড়ুন:KKR: সিএসকের বিরুদ্ধে ওপেনিংয়ে বেঙ্কটেশ আইয়ারের সঙ্গী কে? কী বললেন নাইট কোচ ম্যাককালাম?

 

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...