Wednesday, June 24, 2026

West Bengal Government: অসামরিক বিমান পরিবহণে সাফল্য, আবার কেন্দ্রের পুরস্কার বাংলাকে

Date:

Share post:

মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের মুকুটে আরও একটি পালক। এবার রাজ্যের মধ্যে বিমান ব্যবস্থায় যোগাযোগ বাড়ানোয় কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের থেকে পুরস্কার পেল রাজ্য সরকার।

শুক্রবার এই পুরস্কারের ঘোষণা করেছেন কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া (Jyotiraditya Scindia)। কেন্দ্রের তরফে রাজ্যকে “Most Pro-active States for implementing RCS scheme ” বিভাগে পুরস্কৃত করা করা হয়েছে। রাজ্যের তরফে বাগডোগরা বিমানবন্দরের আধুনিকীকরণের পাশাপাশি একাধিক জেলা তথা মালদহ, কোচবিহার, পুরুলিয়ার মতো জায়গায় বিমান পরিষেবা চালু করতে উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। এছাড়াও যেসব বিমানবন্দরগুলি বন্ধ রয়েছে সেগুলিও নতুনভাবে চালু করার কথা ভাবছে রাজ্য সরকার। তাই এই স্বীকৃত পেল রাজ্য।

আরও পড়ুন- ইচ্ছে করে রাজ্যসভায় জিরো আওয়ারে রাজ্যের ইস্যু! প্রতিবাদে সরব তৃণমূল

 

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...