Wednesday, June 24, 2026

ইচ্ছে করে রাজ্যসভায় জিরো আওয়ারে রাজ্যের ইস্যু! প্রতিবাদে সরব তৃণমূল

Date:

Share post:

সব জেনে বুঝে জিরো আওয়ারে তোলা হলো রাজ্যের ইস্যু। প্রতিবাদে সরব হলেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ দোলা সেন।

রামপুরহাটের ঘটনা সংসদে টানা হলো শুক্রবারও। রাজ্যসভায় জিরো আওয়ারে রামপুরহাটের ঘটনা তুলে ধরে কান্নার অভিনয় করে সরব হন বিজেপি সাংসদ রূপা গঙ্গোপাধ্যায়। এর পরই রাজ্য সরকারকে কালিমালিপ্ত করার অভিযোগে রাজ্যসভায় তুমুল প্রতিবাদ, বিক্ষোভ শুরু করেন তৃণমূল সাংসদরা। বারবার পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ নারায়ণ সিং। রূপা গঙ্গোপাধ্যায় এর বক্তব্যের তীব্র বিরোধিতায় সোচ্চার হন দোলা সেন সহ তৃণমূল সাংসদরা। ওয়েলে নেমে বিক্ষোভ করে রূপার অভিযোগের প্রতিবাদ জানায় তৃণমূল কংগ্রেস।

তৃণমূল সাংসদদের প্রবল বিক্ষোভের মধ্যেই ১০-১৫ মিনিটের জন্য সভা মুলতুবি করে দেন রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান। পরে ভিডিও বার্তায় তৃণমূল সাংসদ দোলা সেন বলেন, “অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে বাধ্য হচ্ছি, পশ্চিমবঙ্গের রাজ্যপালের মতোই আচরণ করছেন রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান। তিনি বিজেপি পার্টির কর্মীদের মত ভূমিকা নিচ্ছেন “। সাংসদ দোলা সেন কটাক্ষ করে বলেন, ” মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর দোষারোপ করে খুবই নাটক করেছেন রূপা গঙ্গোপাধ্যায়। খুব কান্নাকাটি করেছেন। আমরা জানি উনি খুব বড়মাপের অভিনেত্রী।” তৃণমূল কংগ্রেসের অভিযোগ, সব জেনেবুঝে জিরো আওয়ারে রাজ্যের বিষয় তোলা হয়েছে। কারন আমরা সবাই জানি, জিরো আওয়ার হল,জাতীয় গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য। সেখানে ইচ্ছাকৃতভাবে রাজ্যের ঘটনা বলার সুযোগ করে দেওয়া হয়েছে । দোলা সেন আরও বলেন, “রামপুরহাটের ঘটনা বিচারাধীন বিষয়। আজ আদালত যে নির্দেশ দিয়েছে তা চেয়ারম্যানকে জানিয়েছেন দলনেতা ডেরেক ও ব্রায়েন। তারপরেও জিরো আওয়ারে বিষয়টি তোলার অনুমতি দেওয়া হয়েছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি “।

আরও পড়ুন- সোশ্যাল মিডিয়ায় নারীদের গোপন তথ্য! রাজ্যসভায় উদ্বেগ প্রকাশ মৌসমের

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...