Saturday, April 4, 2026

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল বিভাগে আগুন, পুড়ে ছাই ল্যাব

Date:

Share post:

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল বিভাগে ভয়াবহ আগুন লেগে পুড়ে ছাই হয়ে গেল বহু যন্ত্রপাতি। বুধবার গভীর রাতে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।  খুব অল্প সময়ের মধ্যেই পরীক্ষাগারের একটি গোটা ঘর ভস্মীভূত হয়ে যায়। অন্য একটি ঘরেও আগুন ছড়িয়ে পড়ে। আগুন লাগার খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ে পৌঁছয় দমকলের তিনটি ইঞ্জিন। ভোর চারটে পর্যন্ত অনেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।  বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, এই অগ্নিকাণ্ডের ফলে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

জানা গিয়েছে, বেশ কিছু পড়ুয়াই সেদিন রাতে  বিশ্ববিদ্যালয়ে ছিল। মূলত গবেষণার কাজেই তাঁরা ওইদিন সেখানে ছিলেন। তখন তারাই খেয়াল করেন ইলিউমিনেশন ল্যাবরেটরির অধীনস্থ মানিক সরকার ল্যাবরেটরিতে আগুন লেগে যায়। লেজার শো করার জন্য বিখ্যাত আমেরিকাবাসী মানিক সরকার এখানে বেশ কিছু যন্ত্রপাতি দান করেছিলেন। যার জন্য এই পরীক্ষাগারের নাম হয়েছিল মানিক সরকার ল্যাবরেটরি। এই অগ্নিকাণ্ডের জেরে সেই সব যন্ত্রপাতি ভস্মীভূত হয়ে যায়। পাশের ঘরের যন্ত্রপাতিগুলিও পুড়ে নষ্ট হয়ে গেছে। তিনি আরও জানান, প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে। ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় পাঁচ কোটির মতো।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...