Saturday, April 4, 2026

দ্বিতীয়বার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ যোগীর, হেরেও ডেপুটি মৌর্য

Date:

Share post:

লখনউয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির(Narendra Modi) উপস্থিতিতে মহাসমারোহে দ্বিতীয়বার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন যোগী আদিত্যনাথ(Yogi Adityanath)। মুখ্যমন্ত্রী পাশাপাশি মন্ত্রিসভার ৫২ জন মন্ত্রী এদিন শপথ গ্রহণ করেছেন। পাশাপাশি নির্বাচনে হেরে গেলেও উপ মুখ্যমন্ত্রী হিসেবে দ্বিতীয়বার শপথ নিতে দেখা গিয়েছে কেশব প্রসাদ মৌর্যকে(Keshav Prasad Maurya)। শপথ গ্রহণ অনুষ্ঠানে সর্বভারতীয় বিজেপি শীর্ষ নেতৃত্বের পাশাপাশি উপস্থিত ছিলেন দ্য কাশ্মীর ফাইলস সিনেমার কলাকুশলীরাও।

যোগী আদিত্যনাথের শপথ গ্রহণ অনুষ্ঠান উপলক্ষে বহুদিন আগে থেকেই তোড়জোড় শুরু করে দিয়েছিল রাজ্য বিজেপি। এদিন লখনউয়ের একানা স্টেডিয়াম কার্যত মুড়ে ফেলা হয় গেরুয়া রঙে। এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল বিরোধী নেতৃত্ব মুলায়ম সিং যাদব অখিলেশ যাদব মায়াবতীকেও। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রায় ২০ হাজার মানুষ। যোগীর ক্যাবিনেটে ১৬ জন মন্ত্রী, ১৪ জন স্বাধীনদায়িত্ব প্রাপ্ত প্রতিমন্ত্রী এবং ২০ জন প্রতিমন্ত্রী শপথ নিয়েছেন এদিন। শপথ নেন ৫ জন মহিলা মন্ত্রীও।

আরও পড়ুন:Ravi Shastri: আইপিএলের ম‍্যাচে নামার আগে আরসিবিকে ‘বিরাট’ বার্তা শাস্ত্রীর

এদিনের অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে উপস্থিত ছিলেন দেশের সমস্ত বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা। তাৎপর্যপূর্ণভাবে যোগীর মন্ত্রিসভায় এবার তুলে আনা হয়েছে ২৭ নতুন মুখ। একমাত্র সংখ্যালঘু মুখে সে বে মন্ত্রিসভায় স্থান পেয়েছেন দানিশ আজাদ আনসারি। মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হিসেবে জায়গা পেয়েছেন তিনি।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...