Friday, April 3, 2026

Accident: ভয়ঙ্কর! চলন্ত ফলকনুমা এক্সপ্রেস থেকে খুলে গেল ৩টি কামরা, তারপর?

Date:

Share post:

সেকেন্দ্রাবাদ থেকে হাওড়ায় আসছে ফলকনুমা এক্সপ্রেস (Falaknuma Express)৷ পশ্চিম মেদিনীপুরের (West Medinipore) বেলদা স্টেশনের কাছে আচমকা বিভ্রাট। চলন্ত ট্রেনের কাপলিং ভেঙে বিচ্ছিন্ন হয়ে যায় তিনটি কামরা৷ বেশ কিছুটা এগিয়ে যাওয়ার পর বিষয়টি বুঝতে পারেন ফলকনুমা এক্সপ্রেসের চালক। ট্রেনটিকে (Train) দাঁড় করিয়ে ফের ফিরিয়ে নিয়ে যান। বিচ্ছিন্ন হয়ে যাওয়া তিনটি কামরা জোড়া হয়৷ ঘটনায় বড়সড় কোনও ক্ষয়ক্ষতি হয়নি। তবে, আতঙ্কিত হয়ে পড়ে যাত্রীরা।

প্রত্যক্ষদর্শীদের মতে, বেলদা স্টেশনের কাছাকাছি হঠাৎ চলন্ত ট্রেন থেকে একটি শীতাতপ এবং ২টি সাধারণ কামরা বিচ্ছিন্ন হয়ে যায়৷ বাকি বাইশটি কামরা এগিয়ে যায় প্রায় এক কিলোমিটার। বিষয়টি বুঝতে পেয়ে আপতকালীন ব্রেক কষেন চালক৷ ঘটনাস্থলে পৌঁছন রেলের ইঞ্জিনিয়ার ও আধিকারিকরা৷ ইঞ্জিন সমেত বাকি ট্রেন ফিরিয়ে নিয়ে গিয়ে তিনটি কামরা ফের জুড়ে দেওয়া হয়৷ খড়্গপুরের দিকে রওনা হয় ট্রেনটি। ঘটনার জেরে ট্রেনের যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে৷ বিপত্তির জন্য রেলের গাফিলতির দিকেই আঙুল তোলেন যাত্রীরা৷ ঘটনার জেরে প্রায় ৪৫ মিনিট আপ এবং ডাউন লাইনে ট্রেন চলাচল ব্যাহত হয়৷

Related articles

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...