Friday, April 3, 2026

করোনা নিষেধাজ্ঞা কাটিয়ে কাল থেকে চালু নিয়মিত আন্তর্জাতিক উড়ান

Date:

Share post:

করোনার ব্যাপক বাড়বাড়ন্তে আন্তর্জাতিক উড়ানে(international flight) কড়া বিধিনিষেধ লাগু করেছিল ভারত সরকার। তবে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসার পর সে বিধি-নিষেধ(Covid restriction) এবার শিথিল করা হলো। শনিবার এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার(Airport authority of India) তরফে নির্দেশিকা জারি করে বলা হয়েছে, শারীরিক দূরত্ব বজায় রাখার জন্য বিমানে তিনটি আসন ফাঁকা রাখার আর প্রয়োজন নেই।

এয়ারপোর্ট অথরিটি সূত্রে নয়া নির্দেশিকা জারি করে জানানো হয়েছে, দূরত্ববিধি বজায় রাখতে বিমানের তিনটি আসন ফাঁকা রাখার আর প্রয়োজন নেই। ক্রু মেম্বারদের পরতে হবে না পিপিই কিট। তবে বাধ্যতামূলকভাবে ক্রু মেম্বার ও যাত্রীদের মাস্ক পরতেই হবে। আগামী ২৭ মার্চ থেকে নিয়মিত আন্তর্জাতিক উড়ান পরিষেবা চালু থাকবে।

আরও পড়ুন:উত্তরপ্রদেশ বিধানসভায় বিরোধী দলনেতার দায়িত্ব পেলেন অখিলেশ যাদব

উল্লেখ্য, করোনা পরিস্থিতির বাড়বাড়ন্ত জেরে ২০২০ সালের ২৩ মার্চ থেকে আন্তর্জাতিক বিমান পরিষেবায় বিধি-নিষেধ জারি করেছিল ভারত সরকার। অবশেষে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসার পর অতীতের বিধিনিষেধে কিছুটা রাশ টেনে পুনরায় চালু হচ্ছে আন্তর্জাতিক অসামরিক বিমান পরিষেবা।

Related articles

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...