Wednesday, June 24, 2026

‘বকেয়া না মেটালে কয়লাখনির চারদিকে ব্যারিকেড লাগিয়ে দেব’, কেন্দ্রকে হুঁশিয়ারি হেমন্তর

Date:

Share post:

কয়লা সহ বিভিন্ন খাতে কেন্দ্রের কাছে বকেয়া প্রায় ১.৩৬ লাখ কোটি টাকা। কেন্দ্রকে চিঠি দিয়েও কোনও লাভ হয়নি। যদি কেন্দ্রীয় সরকার বকেয়া টাকা না দেয় তাহলে ঘিরে ফেলা হবে কয়লাখনি। কেন্দ্রকে এমনই কড়া হুঁশিয়ারি দিলেন ঝাড়খণ্ডের (Jharkhand) মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন (Hemanta Soren)।

কয়লা সহ বিভিন্ন খাতে কেন্দ্রের কাছে বকেয়া প্রায় ১.৩৬ লাখ কোটি টাকা। এবার তার নিরিখে ঝাড়খণ্ড সরকার সাফ জানিয়ে দিয়েছে বকেয়া টাকা না মেটালে কয়লা সরবরাহ বন্ধ করে দেব। এভাবেই একেবারে কড়া হুঁশিয়ারি ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের। শুক্রবার বাজেট সেশনের শেষ পর্যায়ে এনিয়ে মুখ খোলেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ”যতদিন যাবে তত এই পরিমাণ বাড়বে। যদি কেন্দ্র শেষ পর্যন্ত টাকা না দেয়, তাহলে আমাদের তা ছিনিয়ে নিতে হবে। আমাদের অধিকার যদি রক্ষিত না হয় আমরা কয়লাখনির চারদিকে ব্যারিকেড লাগিয়ে দেব।”

কেন্দ্রীয় কয়লামন্ত্রী প্রহ্লাদ যোশীকে গত ২ মার্চ চিঠি লিখেছিলেন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। সেখানে কয়লা বাবদ কত টাকা কেন্দ্রের কাছে বকেয়া আছে তা তিনি উল্লেখ করেন। এবার শনিবার সেই চিঠিই প্রকাশ্যে আনলেন তিনি। বার বার কেন্দ্রীয় মন্ত্রক ও নীতি আয়োগকে বলার পরেও কোনও কাজ হচ্ছে না বলে মুখ্যমন্ত্রীর অভিযোগ।

আরও পড়ুন- আগামী সপ্তাহে ভারত বনধ, রাজ্য সচল রাখতে কড়া নির্দেশিকা নবান্নর

Related articles

দুধিয়ায় বেইলি ব্রিজ নির্মাণ শুরু, স্বাভাবিক হচ্ছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-মিরিক (Siliguri-Mirik) সড়ক যোগাযোগ ফের স্বাভাবিক করার উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার...

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...