Saturday, April 4, 2026

Mamata: দেউচা পাচামি আটকাতেই রামপুরহাটে বড় ষড়যন্ত্র: বিস্ফোরক অভিযোগ মমতার

Date:

Share post:

সোমনাথ বিশ্বাস, শিলিগুড়ি:  রামপুরহাটের ঘটনা নিয়ে বিস্ফোরক অভিযোগ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। রবিবার, শিলিগুড়ির অনুষ্ঠান মঞ্চ থেকে মমতা (Mamata Banerjee) বলেন, রামপুরহাটের ঘটনার পিছনে বড় ষড়যন্ত্র রয়েছে। রাজ্যে শিল্পোন্নয়ে বাধা দিতে, দেউচা পাচামির (Deucha Pachami) প্রকল্প আটকাতেই রামপুরহাটের (Rampuhat) ষড়যন্ত্র করা হয়েছে ৷

মুখ্যমন্ত্রী ফের এদিন বলেন, সিবিআই তদন্তে রাজ্য সরকার সহযোগিতা করবে৷ কিন্তু সিবিআই যদি ঠিকঠাক তদন্ত না করে, সিপিএম-বিজেপি-কংগ্রেসের কথা মতো কাজ করে সেক্ষেত্রে রাস্তায় নেমে আন্দোলন করবে তৃণমূল৷

একই সঙ্গে সিবিআইয়ের তদন্ত নিয়ে কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, নোবেল চুরি, নন্দীগ্রাম গণহত্যা, সিঙ্গুরের তাপসী মালিক হত্যা, নেতাই- কোনও ঘটনার তদন্তই শেষ করতে পারেনি সিবিআই। ফলে বিচার হয়নি।

বগটুইয়ের ঘটনা নিয়ে প্রথম থেকেই ষড়যন্ত্রের অভিযোগ করেছেন তৃণমূল সুপ্রিমো। এ দিন তিনি বলেন, “ডেডবডির রাজনীতি করছে বিরোধীরা।“ রাজ্যে যাতে শিল্প না হয়, তার জন্যেই এই অশান্তি হিংসা ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করেন মমতা।

মুখ্যমন্ত্রী জানান, বগটুই গ্রামের নৃশংস কাণ্ডে রাজ্য সরকার যত দ্রুত সম্ভব ব্যবস্থা নিয়েছে৷ পাশাপাশি, প্রথমে পুলিশের ভুল ছিল বলে মুখ্যমন্ত্রী বলেন, একটা খুনের পরে ওদের আশঙ্কা করা উচিত ছিল। পুলিশ সাসপেন্ড হয়েছে। ব্লক সভাপতি-সহ অনেকে গ্রেফতার হয়েছে। ওই পরিবারগুলির সঙ্গে তিনি কথা বলেছেন। এরপরেই পুলিশের বিরুদ্ধে সুর চড়িয়ে মমতা বলেন, ”খুন হল তৃণমূল। যাদের বাড়িতে আগুন লাগল তারাও তৃণমূল। আমাকেই গালাগাল দিয়ে যাচ্ছে।”

Related articles

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...