Monday, April 6, 2026

Kolkata: বেহালায় নিজের বাড়িতে আক্রান্ত বৃদ্ধা, হাত-পা-মুখ বেঁধে ডাকাতি

Date:

Share post:

ফের মহানগরে আক্রান্ত একাকী বৃদ্ধা। অভিযোগ, বেহালা (Behala) পর্ণশ্রী থানার ইউনিক পার্কে কলের মিস্ত্রি পরিচয় দিয়ে বৃদ্ধার হাত, পা, মুখ বেঁধে ডাকাতির ঘটনা ঘটেছে। আক্রান্তের অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ (Police)। তবে এখনও অধরা দুষ্কৃতীরা।

সত্তরোর্ধ্ব ওই বৃদ্ধা বাড়িতে একাই থাকতেন। তাঁর স্বামী কয়েকবছর আগে মারা গিয়েছেন। কর্মসূত্রে নেদারল্যান্ডে থাকেন তাঁর কন্যা। অভিযোগ, শনিবার দুপুরে কলের মিস্ত্রি পরিচয় দিয়ে চারজন ওই বাড়িতে ঢোকে। এরপরই বৃদ্ধার মুখ, হাত, পা বেঁধে লুট করে দুষ্কৃতীরা। আলমারি ভেঙে নগদ কিছু টাকা ও কয়েক লক্ষ টাকার সোনার গয়না লুঠ করে। অভিযোগ, বৃদ্ধা চিৎকার করার চেষ্টা করলে, তাঁর মুখে বালিশ চেপে খুন করার চেষ্টা করে দুষ্কৃতীরা।

পরে এক আত্মীয় গিয়ে ওই অবস্থায় বৃদ্ধাকে দেখতে পান। তাঁর তৎপরতায় বৃদ্ধাকে উদ্ধার করা হয়। বেহালার পর্ণশ্রী থানায় অভিযোগ দায়ের করেন বৃদ্ধা। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে ধরা পড়েনি।

আরও পড়ুন:Pakistan: ৬ স্ত্রী, ৫৪ সন্তান: পাকিস্তানের বৃদ্ধ তাক লাগালেন বিশ্বকে!

 

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...