Friday, April 3, 2026

Mamata: সবাই চাইছে জিটিএ নির্বাচন হোক: ২-৩ মাসের মধ্যে ভোটের ইঙ্গিত মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

দার্জিলিংয়ে গিয়েই জিটিএ (GTA) নির্বাচন নিয়ে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার, বিকেলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বলেন, সবাই চাইছে জিটিএ নির্বাচন হোক। ২-৩মাসের মধ্যে নির্বাচন হবে বলে ইঙ্গিত দেন মুখ্যমন্ত্রী।

পাহাড়ে পুরভোটের পরেই জিটিএ নির্বাচন করার বিষয়ে জোর দেন মুখ্যমন্ত্রী। রবিবার, শিলিগুড়ির সভাতেও পাহাড়ে গিয়ে জিটিএ নির্বাচন নিয়ে আলোচনা করবেন বলে জানিয়েছিলেন মমতা। পাহাড়ের উল্লেখযোগ্য রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠক করেন তিনি। জানান, বেশিরভাগ দলই জিটিএ নির্বাচন চাইছে। অনীত থাপা (Amit Thapa) চান জিটিএ নির্বাচন হোক। তবে, রোশন গিরির (Roshan Giri) কিছু দাবি আছে। অন্যান্য দলগুলির নির্বাচনের বিষয়ে কোনও আপত্তি নেই। ভোটের ব্যাপারে সব ধরনের সহযোগিতা করবেন বলেও জানিয়েছেন তাঁরা। আগামী ২-৩ মাসের মধ্য়েই জিটিএ-র ভোট শেষ হয়ে যাবে। “নির্বাচনের মাধ্যমেই পাহাড়ের মানুষ তাদের প্রতিনিধি নির্বাচন করুন, এটাই আমি চাই।“

আরও পড়ুন:Partha: পরিকল্পনা করে বিধানসভায় অশান্তি ছড়াচ্ছে বিজেপি: পার্থ

দার্জিলিং বাদে রাজ্যের সব জায়গায় ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থা। দার্জিলিংয়ে দ্বিস্তর পঞ্চায়েত। পাহাড়ে ত্রিস্তর পঞ্চায়েতের জন্য বহুবার কেন্দ্রকে চিঠি দেওয়া হয়েছে। আবার লিখবেন বলে জানান মুখ্যমন্ত্রী।

এখন পাহাড় পর্যটকে ঠাসা। যা দেখে খুশি মমতা। বলেন, জুন পর্যন্ত হোটেল বুকড, হোম স্টেগুলিও পর্যটক পাচ্ছেন। পুরোদমে চলছে স্কুল-কলেজ। পাহাড়ে শান্তি থাকায় তিনি যে খুশি, তা স্পষ্ট মুখ্যমন্ত্রীর এদিনের কথায়।

Related articles

আজ পুরুলিয়া-বিষ্ণুপুর- খানাকুলে নির্বাচনী জনসভা অভিষেকের

বাংলার মাটি সম্প্রীতির কথা বলে। বিভেদকামী শক্তির এখানে কোনও জায়গা নেই। রাজ্যের বিধানসভার নির্বাচনের প্রচারে বিভিন্ন জনসভা থেকে...

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...