Friday, June 26, 2026

Pakistan : বিদেশী শক্তির সঙ্গে হাত মিলিয়ে আমার সরকার ফেলার চেষ্টা হচ্ছে: ইমরান

Date:

Share post:

এবার সরাসরি বিদেশি শক্তি এবং বিরোধীদলের আঁতাত নিয়ে প্রশ্ন তুললেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান । রবিবার একটি জনসভায় পাক প্রধানমন্ত্রী দাবি করেছেন বিদেশি শক্তি পাকিস্তানের বিরোধী দলগুলোর সঙ্গে গোপন আঁতাত করে ইমরান খানের সরকার ফেলার চেষ্টা করছে । এজন্য বিদেশ থেকে প্রচুর অস্ত্র এবং অর্থ যোগান দেওয়া হচ্ছে । যদিও এর পিছনে কোন বিদেশী শক্তির হাত রয়েছে এবং কত টাকার লেনদেন হয়েছে তা নিয়ে কোনো জবাব দেননি ইমরান। তবে ইমরানের এই দাবিতে আন্তর্জাতিক রাজনৈতিক মহলে যে শোরগোল পড়েছে তা নিয়ে কোনও সন্দেহ নেই।

সোমবার পাকিস্তানের ন্যাশনাল অ্যাসেম্বলিতে ইমরান খান নেতৃত্বাধীন সরকারের আস্থা ভোট। তার আগের দিন অর্থাৎ রবিবারই পাকিস্তান -তেহরিক-ই-ইনসাফ অর্থাৎ পিটিআই-এর ডাকা জনসভায় প্রায় লক্ষাধিক মানুষের ভিড় হয়েছিল। এই সভার নাম দেওয়া হয়েছিল ‘অমর বিল মারুফ’। যা বাংলায় তর্জমা করলে দাঁড়ায়, মানুষকে ভাল কাজ করার উৎসাহ প্রদান। সেই সভায় ইমরান অভিযোগ রথ করলেন, বিদেশি অর্থে পাকিস্তানে সরকার ফেলে দেওয়ার ষড়যন্ত্র চলছে।

ইমরান বলেন, ‘ বহিরাগত শত্রুরা আমাদের বিদেশ নীতিকে প্রভাবিত করার চেষ্টা চলছে। বেশ কয়েক মাস ধরেই এটা টের পাচ্ছি। আমরা এ-ও জানি, কে এই লোকগুলোকে একজোট করছে, কিন্তু সময় বদলে গিয়েছে। এসব করে কোন লাভ হবে না। শুধু বিরোধী দলগুলোকেই নয় । এই কাজে আমাদের লোকেদেরও ব্যবহার করা হচ্ছে। জলের মতো টাকা খরচ হচ্ছে। আমাকে হুমকি দেওয়া হচ্ছে। তার লিখিত প্রমাণও আমার হাতে আছে। কিন্তু আমি দেশের স্বার্থের সঙ্গে দেশের জনগণের সঙ্গে আপস করতে শিখিনি। বিশ্বাসঘাতকতা করতে শিখিনি। ‘

 

Related articles

‘ল্যান্ড-লাভ জিহাদ’ রুখতে কঠিন পরিকল্পনার কথা শোনালেন মুখ্যমন্ত্রী

চৈতন্যদেব, নেতাজি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মাটিতে রাষ্ট্রবিরোধীদের কোনও জায়গা নেই। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এক দেশ, এক প্রধান, এক বিধান, এক...

UCC-র মাধ্যমে রাজ্যে মেরুকরণের প্রচেষ্টা বিজেপির! বিরোধিতায় সরব তৃণমূল

আগামী সোমবার রাজ্য বিধানসভার অধিবেশনে অভিন্ন দেওয়ানি বিধি (ইউনিফর্ম সিভিল কোড বা UCC) সংক্রান্ত বিল পেশ হবে। বিধানসভা...

জাহাঙ্গিরের কোমরে দড়ি: ‘মানবধিকার’ নিয়ে প্রশ্ন হাই কোর্টে

একসময় যাঁকে দেখলে ফলতার মানুষ তটস্থ থাকতেন, সেই তৃণমূল নেতা জাহাঙ্গির খানকে (Jahangir Khan) হাফপ্যান্ট ও গেঞ্জি পরিয়ে...

FIFA World Cup: জর্ডন ম্যাচে বিশ্রামে মেসি! আর্জেন্টিনা দলে একাধিক পরিবর্তন?

বিশ্বকাপের( FIFA World Cup) গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ জর্ডন।ইতিমধ্যেই নক আউট নিশ্চিত করে ফেলেছে নীল সাদা...