Friday, June 26, 2026

বিধানসভায় শুভেন্দুর নেতৃত্বে ন্যক্কারজনক হামলা বিজেপির: ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী, FIR-এর নির্দেশ

Date:

Share post:

অধিবেশনের শেষ দিনে বিজেপির গুণ্ডামির জেরে উত্তাল পরিস্থিতি তৈরি হল রাজ্য বিধানসভায়(Assembly)। তৃণমূল বিধায়কদের(TMC MLA) লক্ষ্য করে হামলা চালাল বিজেপির বিধায়করা। তৃণমূল বিধায়ক অসিত মজুমদারকে ঘুষি মেরে নাক ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল খোদ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমকে ফোন করে বিধানসভার ভয়াবহ এই পরিস্থিতি সম্পর্কে খোঁজ নিলেন পাহাড় সফরে থাকা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। ফোনে ফিরহাদ হকিমকে(Firhad Hakim) স্পিকারের কাছে অভিযোগ করার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি এই ঘটনায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারির(Shuvendu Adhikari) বিরুদ্ধে এফআইআর দায়ের করা হবে বলে জানা যাচ্ছে।

বগটুই কাণ্ডে মুখ্যমন্ত্রীর বিবৃতি দাবি করে সোমবার অধিবেশনের শুরুতেই বিক্ষোভ দেখাতে শুরু করে বিজেপি। তবে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের তরফে জানিয়ে দেওয়া হয়, যে তাঁরা আইনগত দিক থেকে আলোচনা চাননি। বরং বিধানসভার কাজ বিঘ্নিত হচ্ছে তাতে। ফলে সম্ভব নয়, এই নিয়ে আলোচনা। এরপর ওয়েলে নেমে বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপি বিধায়করা। কিছুক্ষণের মধ্যেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি।সেসময় মন্ত্রী ফিরহাদ হাকিম বিষয়টি থামানোর চেষ্টা করেন। তৃণমূল বিধায়কদের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়েন বিজেপি বিধায়করা। সূত্রের খবর, দু পক্ষের মধ্যে হাতাহাতি, চড়, কিল, ঘুষিও চলতে থাকে। সংঘর্ষের জেরে নাক ফাটে তৃণমূল বিধায়ক অসিত মজুমদারের। তাঁকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। জানা গিয়েছে, শুভেন্দু অধিকারির ঘুষিতে নাক ফেটেছে ওই বিধায়কের। শুধু তাই নয়, ওয়েলে বিধানসভার নিরাপত্তাকর্মীদের সঙ্গেও হাতাহাতিতে জড়িয়ে পড়েন গেরুয়া শিবিরের বিধায়করা। বিধানসভায় ভাঙচুরের পাশাপাশি সেক্রেটারিয়েট টেবিলের কাগজপত্রও কেড়ে নিতে যায় বিজেপি। পাহাড় সফরে থাকা মুখ্যমন্ত্রী এই গোটা ঘটনার খোঁজ নেন ফিরহাদ হাকিমকে ফোন করে। এবং ফোনেই তিনি নির্দেশ দেন স্পিকারের কাছে গোটা ঘটনার অভিযোগ দায়ের করার। এবং শুভেন্দু অধিকারির বিরুদ্ধে এফআইআর দায়ের করারও নির্দেশ দেন তিনি।

আরও পড়ুন:Mamata Bandyopadhaya:ভাঙচুর-গুন্ডামির বিরুদ্ধে কড়া ব্যবস্থা, জানালেন মুখ্যমন্ত্রী

সব মিলিয়ে বিধানসভায় বিজেপির তরফে আজ যে ঘটনা ঘটানো হল তা নজিরবিহীন বলে মনে করছে রাজনৈতিক মহল। স্পিকার বিমান জানিয়েছেন, সোমবারের এই ঘটনায় বিধানসভার সম্পত্তির কী কী ক্ষতি হয়েছে তা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। অশান্তি বাধানোর দায়ে বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী, মনোজ টিগ্গা, শঙ্কর ঘোষ-সহ পাঁচ জনকে সাসপেন্ড করার কথাও ঘোষণা করেন তিনি।

Related articles

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...

অন্যায়ের সঙ্গে কোনও আপস নয়, স্পষ্ট বার্তা মমতার

অন্যায়ের বিরুদ্ধে আপস না করে প্রতিবাদের বার্তা দিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banarjee)ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা...

‘ল্যান্ড-লাভ জিহাদ’ রুখতে কঠিন পরিকল্পনার কথা শোনালেন মুখ্যমন্ত্রী

চৈতন্যদেব, নেতাজি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মাটিতে রাষ্ট্রবিরোধীদের কোনও জায়গা নেই। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এক দেশ, এক প্রধান, এক বিধান, এক...

UCC-র মাধ্যমে রাজ্যে মেরুকরণের প্রচেষ্টা বিজেপির! বিরোধিতায় সরব তৃণমূল

আগামী সোমবার রাজ্য বিধানসভার অধিবেশনে অভিন্ন দেওয়ানি বিধি (ইউনিফর্ম সিভিল কোড বা UCC) সংক্রান্ত বিল পেশ হবে। বিধানসভা...