Saturday, April 4, 2026

২.৬ লাখের বাইক কিনতে শো রুমে হাজির ১ টাকার কয়েন নিয়ে! তারপর যা হল…

Date:

Share post:

বিন্দু বিন্দু দিয়েই সিন্ধু বানালেন তামিলনাড়ুর সালেমের বুবাথি। তিলে তিলে করলেন স্বপ্নপূরণ। পেশায় কম্পিউটার অপারেটর ওই যুবকের দীর্ঘদিনের ইচ্ছে ছিল নিজের স্বপ্নের বাইক কেনার। কিন্তু সামর্থ্য ছিল না। তাই বছর তিনেক ধরে খুচরো টাকা জমাচ্ছিলেন তিনি৷ আর বিন্দু বিন্দু মিলেই অবশেষে গড়ে উঠল সিন্ধু! জমানো টাকা দিয়ে দু’লক্ষ ৬০ হাজার টাকার একটি দামী বাইক কিনলেন ওই যুবক। জমানো টাকার সবকটিই ছিল এক টাকার কয়েন! তামিলনাড়ুর এই যুবকের বাইক কেনার গল্প শুনে বিস্মিত নেটিজেনরা।

এত ১ টাকার কয়েন কোথায় পেলেন তিনি? উত্তরে বুবাথি জানিয়েছেন, বিভিন্ন জায়গা থেকে তাঁর টাকা খুচরো করে নিতেন তিনি। মন্দির, চায়ের দোকান, হোটেল- কোনও জায়গাই বাদ পড়েনি। শেষমেশ ২ লক্ষ ৬০ হাজার টাকা জমিয়ে বাইকের দোকানে হাজির হন সেই যুবক। কিনলেন নিজের স্বপ্নের বাজাজ ডমিনার ৪০০ বাইকটি। তাঁর সঙ্গে ছিলেন চার বন্ধু।

যে শোরুম থেকে বুবাথি তাঁর স্বপ্নের বাইক কেনেন, বুবাথির দেওয়া বিপুল সংখ্যক কয়েন দেখে হতভম্ব। বিরক্ত হলেও বুবাথিকে ফেরাননি। শোরুমের ম্যানেজার মহাবিক্রান্ত বলেন, ‘‘বুবাথির তিন বছরের সঞ্চয় একটা একটা করে গুনতে শোরুমের কর্মীদের ১০ ঘণ্টা সময় লেগেছে।

নিজের স্বপ্নপূরণের পর ওই যুবক বলেন, এক টাকা বলে এই কয়েনগুলো জোগাড় করতে তাকে খুব অসুবিধা করতে হয়নি। তবে শখের বাইকের মালিক হওয়ার জন্য মাঝেমাঝেই তাকে বেশ কিছু জিনিসের লোভ ছাড়তে হয়েছে। তারপর তিন বছরের অপেক্ষা শেষে এক টাকার জমানো কয়েনগুলোই ওর লক্ষ্যপূরণ করে দিল।

আরও পড়ুন- দশম শ্রেণির ছাত্রীকে হাত -পা বেঁধে ধর্ষণ , অভিযুক্ত প্রতিবেশী পলাতক

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...