Friday, April 3, 2026

বিধানসভায় উত্তাল পরিস্থিতির মাঝেই শাহ সাক্ষাতে ধনকড়, আলোচনার বিষয় নিয়ে জল্পনা

Date:

Share post:

বগটুইকাণ্ডে রাজ্যপালের(Govornor) ভুমিকা নিয়ে প্রশ্ন তুলে জগদীপ ধনকড়ের(Jagdeep Dhankar) অপসারনের দাবিতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের(Amit Shah) সঙ্গে সাক্ষাত করেছিল তৃণমূলের(TMC) প্রতিনিধি দল। এই ইস্যুতেই সোমবার বিধানসভায় যখন হিংসাত্মক পরিস্থিতি তখন অমিত শাহের বাসভবনে গিয়ে তাঁর সঙ্গে সাক্ষাত করলেন বাংলার রাজ্যপাল। ধনকড়ের এহেন দরবার নিয়ে রাজ্যরাজনীতিতে শুরু হয়েছে জল্পনা। প্রশ্ন উঠছে কোন বিষয়ে আলোচনার জন্য এদিন শাহ সাক্ষাত করলেন ধনকড়?

শাহ-ধনকড়ের বৈঠকে আলোচনার বিষয় নিয়ে কিছু জানা যায়নি রাজভবন সূত্রে। এদিন রাজ্যপালের শুধু একটি টুইট প্রকাশ্যে আসে। যেখানে লেখা ছিল, “পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনখড় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বাসভবনে গিয়ে তাঁর সঙ্গে সাক্ষাৎ করেছেন।” তবে শাসক শিবিরের তরফে জানা যাচ্ছে, রামপুরহাট হত্যাকাণ্ড ও তার পরবর্তী পরিস্থিতি নিয়ে নিজের মতো করে স্বরাষ্ট্র মন্ত্রীর কাছে ব্যাখ্যা করতেই এদিন অমিত শাহর সঙ্গে সাক্ষাত করেছেন রাজ্যপাল। এছড়াও রাজ্যের সাম্প্রতিক বেশকিছু ইস্যু নিয়ে অমিত শাহের সঙ্গে কথা হয়েছে তাঁর। সূত্রের খবর, বিধানসভায় আজকের ন্যাক্কারজনক পরিস্থিতি নিয়েও শাহর সঙ্গে কথা বলেছেন ধনকড়।

 

আরও পড়ুন:বিধানসভার মধ্যে কীভাবে মোবাইলে ছবি তোলা হল! বিজেপি-র বিরুদ্ধে প্রিভিলেজ মোশনের সম্ভাবনা 

উল্লেখ্য, রামপুরহট কাণ্ডে অমিত শাহের সঙ্গে সাক্ষাত করে রাজ্যপালের অপসারনের দাবি জানিয়েছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, ডেরেক ও’ব্রায়েনরা। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সুদীপ বলেন, “বীরভূমের রামপুরহাটের ঘটনার প্রেক্ষিতে আমরা বলেছি, পশ্চিমবঙ্গের রাজ্যপালকে অপসারণ করা উচিত। তাঁর কাজকর্ম সাংবিধানিক ব্যবস্থার পরিপন্থী। এর ফলে সংসদীয় গণতান্ত্রিক প্রক্রিয়াই বিপদে পড়ছে।” শুধু তাই নয়, এপ্রসঙ্গে রাজ্যপালকে লেখা মুখ্যমন্ত্রীর চিঠিও তুলে দেওয়া হয় শাহর হাতে।

Related articles

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...