Saturday, March 14, 2026

দেশের সব প্রধানমন্ত্রীর কাজকে স্বীকৃতি দিতে পিএম মিউজিয়াম মোদি সরকারের

Date:

Share post:

দেশের সব প্রধানমন্ত্রীর(Prime Ministers) কাজকে স্বীকৃতি দিতে এবার উদ্যোগী হল মোদি সরকার(Modi Govt)। আর সেই লক্ষ্যেই নরেন্দ্র মোদি সরকারের তরফে রাজধানীতে তৈরি করা হল পিএম মিউজিয়াম(PM Misuam)। আগামী ১৪ এপ্রিল এই মিউজিয়ামের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এতদিন শুধুমাত্র দেশের প্রথম প্রধানমন্ত্রী জহরলাল নেহেরুর(Jaharlal Neheru) নামেই ছিল মিউজিয়াম। তার ঠিক পাসেই তৈরি করা হয়েছে এই পিএম মিউজিয়াম।

মঙ্গলবার বিজেপি সাংসদদের বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানান, এনডিএ সরকার সব প্রাক্তন প্রধানমন্ত্রীর কাজকেই স্বীকৃতি দেয়। ১৪ জন প্রধানমন্ত্রী সম্পর্কেই তথ্য থাকবে ‘প্রধানমন্ত্রী সংগ্রহশালা’য়। এই সংগ্রহশালায় ঘুরে দেখার জন্য বিজেপির সব সাংসদকে অনুরোধ করেছেন মোদি। ১৪ এপ্রিল বি আর আম্বেদকরের জন্মদিন। সেদিন এই পিএম সংগ্রহশালার পাশাপাশি আম্বেদকরকে নিয়েও একটি সংগ্রহশালা তৈরি করেছে মোদি সরকার।

আরও পড়ুন:মন্দিরের বাইরে মুসলিম হকার নিষিদ্ধ কর্ণাটকে, সরকারের বিরুদ্ধেই সুর চড়ালেন বিজেপি নেতা

উল্লেখ্য, দেশের প্রথম প্রধানমন্ত্রী জহরলাল নেহেরুর জীবন ও দেশের প্রতি তাঁর অব্দান নিয়ে নেহেরু বাসভবনে একটি মিউজিয়াম রয়েছে। তার ঠিক পাশেই ২৭০ কোটিন টাকা খরচ করে ২০১৮ সালে এই সংগ্রহশালা তৈরির উদ্যোগ নেয় মোদি সরকার। ২০২০ সালের অক্টোবর মাসে এই কাজ শেষ হওয়ার কথা থাকলেও নানা কারণে আটকে থাকার পর সম্প্রতি শেষ হয়েছে এই মিউজিয়াম তৈরির কাজ। আগামী ১৪ এপ্রিল এই মিউজিয়ামের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

spot_img

Related articles

নন্দীগ্রাম দিবস: শহিদদের শ্রদ্ধা মুখ্যমন্ত্রীর, বিজেপিকে উৎখাতের ডাক মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর

তেরো বছর আগে ঘটে যাওয়া সেই রক্তক্ষয়ী স্মৃতি আজও টাটকা বাংলার মানুষের মনে। শনিবার নন্দীগ্রাম দিবসে শহিদদের প্রতি...

আরও কিছু ভাঙতে পারে! হাত ধরে সাংসদ করা নেত্রীকে ‘হুমকি’ মিঠুনের

নরেন্দ্র মোদির ব্রিগেডের সভা উপলক্ষ্যে যে নজিরবিহীন সন্ত্রাস দেখেছে কলকাতা শহর, তা স্পষ্ট করে দেয় এই গুন্ডাগিরিকেই সমর্থন...

হাদি হত্যাকাণ্ডে ফের সাফল্য বাংলার পুলিশের, নদীয়া থেকে গ্রেফতার আরও ১

আবারও বাংলাদেশের ছাত্রনেতা ওসমান হাদি খুনের ঘটনার গ্রেফতারিতে বাংলার পুলিশের বিরাট সাফল্য। পশ্চিমবঙ্গ থেকে গ্রেফতার আরও ১। শনিবার...

শহরে প্রধানমন্ত্রীর উপস্থিতিতেই মন্ত্রী শশী পাঁজার ওপর আক্রমণ! নিন্দায় সরব অভিষেক

খোদ প্রধানমন্ত্রীর শহরে উপস্থিত থাকাকালীনই আক্রান্ত হলেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা। অভিযোগের তির বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের দিকে। মন্ত্রীর...