Saturday, April 4, 2026

Mohammedan Sporting: ট্রাউয়ের বিরুদ্ধে জিততে মরিয়া সাদা-কালো ব্রিগেড

Date:

Share post:

মঙ্গলবার আইলিগের (I-league) পরবর্তী ম‍্যাচে নামছে মহামেডান স্পোর্টিং ক্লাব (Mohammedan Sporting Club)। প্রতিপক্ষ ট্রাউ এফসি। এগিয়ে থেকেও আগের ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন গোকুলাম কেরালা এফসি-র বিরুদ্ধে পয়েন্ট খোয়াতে হয়েছে মহামেডানকে। তবে লিগের শীর্ষস্থান ধরে রেখেছে ময়দানের অন্যতম প্রধান। মঙ্গলবার আই লিগে ফের মাঠে নামছে সাদা-কালো ব্রিগেড। নৈহাটি স্টেডিয়ামে মার্কাস জোশেফদের প্রতিপক্ষ ট্রাউ এফসি। মণিপুরের ক্লাবটি লিগে প্রথম তিন ম্যাচ হারলেও শেষ তিনটি লড়াইয়ে ঘুরে দাঁড়িয়েছে। যার মধ্যে দু’টি জয় ও একটি ড্র। তাই নতুন লড়াইয়ে নামার আগে মহামেডানের রাশিয়ান কোচ আন্দ্রে চেরনিশভ বললেন, “ট্রাউ খুব ভাল দল। শেষ তিনটি ম্যাচে ওরা ঘুরে দাঁড়িয়েছে। ওদের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ডগলাস সান্তানা খুব শক্তিশালী ফরোয়ার্ড। আমাদের সতর্ক থাকতে হবে। তবে এবার সব দলই ভাল। আমরা গোকুলামের বিরুদ্ধে কিছু ভুল করেছি। সেগুলো শুধরে নিতে হবে।”

এদিকে আই লিগের ম্যাচে দর্শক উপস্থিতি চাইছেন মহামেডান ফুটবলাররা। ফেডারেশন সূত্রে খবর, এপ্রিলের দ্বিতীয় সপ্তাহ থেকে মাঠে দর্শক প্রবেশের অনুমতি মিলবে। পশ্চিমবঙ্গ সরকারের কোভিড স্বাস্থ্যবিধিকে অগ্রাধিকার দেওয়া হবে। গ্যালারির সমর্থন প্রসঙ্গে মনোজ বলেন, “সমর্থকরাই আমাদের ভাল খেলার অনুপ্রেরণা। আশা করি, খুব তাড়াতাড়ি মাঠে দর্শক প্রবেশের অনুমতি মিলবে।”

আরও পড়ুন:Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...