Saturday, June 27, 2026

মতুয়া মেলায় ‘রাজনৈতিক হিংসা’ নিয়ে কড়া বার্তা মোদির

Date:

Share post:

সামনেই ২০২৪ লোকসভা নির্বাচন। সেই কারণে মনে হয়েছিল মতুয়া ধর্মগুরু হরিচাঁদ ঠাকুরের আবির্ভাব তিথি উপলক্ষ্যে আয়োজিত মতুয়া মেলায় (Matua Dharma Maha Mela) আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi) গলায় মতুয়া সমাজের মন পেতে অন্য কিছু শোনা যাবে। কিন্তু তিনি বললেন, নির্যাতন প্রতিরোধে আওয়াজ তোলার কথা। এদিন মোদির মুখে হরি ধ্বনিও শোনা যায়।

মঙ্গলবার মোদির বক্তৃতায় উঠে এসেছে, হিংসা এবং অরাজকতা দূর করার পাশাপাশি দুর্নীতির মোকাবিলার কথাও। তিনি মতুয়া সমাজের কাছে আবেদন করেছেন, “অত্যাচার এবং অরাজকতা রুখতে সক্রিয় হতে হবে।” তিনি বলেন,”রাজনৈতিক বিরোধিতার কারণে কাউকে আক্রমণ এবং হুমকি দেওয়ার ঘটনা সংসদীয় গণতান্ত্রিক রীতি পরিপন্থী।”

আরও পড়ুন-কংগ্রেসের শক্তিশালী হওয়া দরকার: নীতীন গড়করির মন্তব্যে জাতীয় রাজনীতিতে শোরগোল

হরিচাঁদ ঠাকুরের ২১১ তম জন্মতিথি। মতুয়া ধর্মগুরুর আবির্ভাব তিথি উপলক্ষ্যে ঠাকুরনগরের বারুণীর পুণ্যস্নান অনুষ্ঠান এবং মেলায় (Matua Dharma Maha Mela) ভার্চুয়াল বক্তৃতায় গত বছর বাংলাদেশের ওড়াকান্দি সফরের কথাও বললেন মোদি (Narendra Modi)। তিনি দাবি করেন বর্তমানে ভারতীয় সমাজে বিভাজনের অপচেষ্টা চলছে। প্রধানমন্ত্রীর বক্তব্য, “বর্তমান সময়ে হরিচাঁদ ঠাকুরের দর্শনের প্রয়োজনীয়তা রয়েছে।” একইসঙ্গে নারীশিক্ষা প্রচারে হরিচাঁদ ঠাকুরের ভূমিকার কথাও বলেছেন তিনি।

তবে মঙ্গলবার কোনও বিরোধী রাজনৈতিক দলের নাম নেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

Related articles

কুণাল-কল্যাণ-মহুয়াদের নীতিগত অবস্থানকে কুর্নিশ জহর সরকারের

দলের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ ছাড়ছিলেন প্রাক্তন আমলা জহর সরকার (Jawhar Sarkar)। এবার বিধানসভা নির্বাচনের...

জন্মদিনে রুক্মিণীর জন্য কী বিশেষ বার্তা ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’র!

অভিনেত্রী রুক্মিণী মৈত্রর (Rukmini Maitra) জন্মদিনে সকাল থেকেই অনুগামীদের শুভেচ্ছা বার্তাই ভরে উঠে সোশ্যাল মিডিয়া (Social Media)। তবে...

গ্রেফতার হবেন প্রাক্তন মেয়র? তারাতলা বিপর্যয়ে ফিরহাদ-সহ ২ কাউন্সিলরের বিরুদ্ধে থানায় অভিযোগ

আর কিছুক্ষণের মধ্যেই কি গ্রেফতার হবেন প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম! তারাতলায় নির্মীয়মাণ গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার আইনি বিপাকে...

যুদ্ধবিরতিতেও থামেনি সংঘাত! ফের মুখোমুখি ইরান-আমেরিকা

যুদ্ধবিরতির পর আবারও মুখোমুখি ইরান-আমেরিকা (Iran-US), বাড়ছে মধ্যপ্রাচ্যের (Middle East)উত্তেজনা। ইরানের (Iran) অভিযোগ, তাদের দক্ষিণ উপকূলের নজরদারি কেন্দ্রগুলিতে...