Saturday, June 27, 2026

বাসন্তীতে বোমা বিস্ফোরণে উড়ল বাড়ি, মৃত ১

Date:

Share post:

সাতসকালে বোমা বিস্ফোরণে কেঁপে উঠল দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীর ফুলমালঞ্চ পঞ্চায়েতের সর্দার পাড়া এলাকা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই এলাকার এক বাসিন্দার বাড়িতে আচমকা বিস্ফোরণ ঘটে মঙ্গলবার সকালে।  বোমা বিস্ফোরণের ঘটনায় ফারুক শেখ নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ফারুকের বয়স চল্লিশ বছর। বিস্ফোরণের জেরে বাড়ি থেকে বেশ কিছুটা দূরে ছিটকে গিয়েছিল ফারুক। নিয়ে আসা হয় ক্যানিং মহকুমা হাসপাতালে। অবস্থার অবনতি হওয়ায় কলকাতায় নিয়ে করা হয়। কিন্তু কলকাতায় নিয়ে যাওয়ার সময় সঙ্কটজনক হওয়ায় ভর্তি করা হয় বারুইপুর হাসপাতালে। বিকেলে সেখানেই মৃত্যু হয় ফারুকের।

ফারুকের খোঁজখবর শুরু করেছে পুলিশ। ঘটনায় বাড়ির মালিককে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে। পারিবারিক বিবাদের জেরে‌একটি খুনের অভিযুক্তরা আদালত থেকে ছাড়া পেয়েছিল মাস ছয়েক আগে। বাড়ি ফিরেই বিপক্ষকে ফের আক্রমণ করার মতলব নিয়েছিল। যার জন্য তৈরি করছিল বোমা। সেই বোমা ফেটে পুড়ে গেল একটি কাঁচাবাড়ি। এই ঘটনার মধ্যে কোনও রাজনীতি নেই বলে জানিয়ে দিয়েছেন বাসন্তীর বিধায়ক শ্যামল মণ্ডল। তিনি বলেন, বোমা যারা মজুত করেছিল, তারা সমাজবিরোধী।

আরও পড়ুন- পাহাড় তাঁর হৃদয়ে, পাহাড়ের মেয়েকেই বাড়ির বউ করে আনছেন, দার্জিলিংয়ের জানালেন মুখ্যমন্ত্রী

Related articles

ফ্ল্যাট-বাড়ি পেলেও ক্ষতিপূরণ মিলবে দেরির জন্য! পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের 

ফ্ল্যাট বা বাড়ি হাতে পাওয়ার পরেও সংশ্লিষ্ট নির্মাণ সংস্থার বিরুদ্ধে গোটা প্রকল্পে অযৌক্তিক বিলম্বের জন্য ক্ষতিপূরণ দাবি করতে...

ফের ভারতের আসতে পারেন মোদির ‘বন্ধু’ ট্রাম্প

আগামী ২০২৭ সালের শুরুতেই দ্বিপাক্ষিক সফরে ভারতে আসতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (American President Donald Trump)। শনিবার...

কুণাল-কল্যাণ-মহুয়াদের নীতিগত অবস্থানকে কুর্নিশ জহর সরকারের

দলের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ ছাড়ছিলেন প্রাক্তন আমলা জহর সরকার (Jawhar Sarkar)। এবার বিধানসভা নির্বাচনের...

জন্মদিনে রুক্মিণীর জন্য কী বিশেষ বার্তা ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’র!

অভিনেত্রী রুক্মিণী মৈত্রর (Rukmini Maitra) জন্মদিনে সকাল থেকেই অনুগামীদের শুভেচ্ছা বার্তাই ভরে উঠে সোশ্যাল মিডিয়া (Social Media)। তবে...