Saturday, April 4, 2026

Weather update: সপ্তাহের মাঝেই শুরু তাপপ্রবাহ! সতর্ক করল হাওয়া অফিস 

Date:

Share post:

বাংলা ক্যালেন্ডারের শেষ মাসের শুরু থেকেই তপ্ত বঙ্গ। চৈত্রের প্রথমার্ধেই গা জ্বালানি গরম। উত্তরবঙ্গে (North Bengal) বৃষ্টির পূর্বাভাস (Rain forecast) থাকলেও থাকলেও দক্ষিণবঙ্গের(South Bengal) কপালে বরাদ্দ অস্বস্তি আর হাঁসফাঁস করা গরম অনুভূতি, এমন কথাই শোনাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর (Alipur Weather Department)।

সরাসরিঃউত্তরবঙ্গ সফরের তৃতীয় দিনে মুখ্যমন্ত্রী

চিন্তা বাড়িয়ে তীব্র গরমের আগাম সংকেত দিল হাওয়া অফিস। আভাস মিলেছিল মাসের শুরুতেই, নববর্ষ আসতে এখনও প্রায় এক পক্ষকাল বাকি, তার মাঝেই দাপট দেখাতে চলেছে তাপপ্রবাহ! চলতি সপ্তাহ থেকেই দক্ষিণবঙ্গে শুরু হতে পারে তাপপ্রবাহ, বলছে আলিপুরের হাওয়া অফিস (Alipur Weather Department)। সোমবার এমন পূর্বাভাসই দিয়েছে আবহাওয়া দফতর। শুক্রবার নাগাদ তাপপ্রবাহের আশঙ্কা আছে পুরুলিয়া, বাঁকুড়া ও ঝাড়গ্রামে। এ সপ্তাহে তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে ঝাড়খণ্ড-ওড়িশার একাংশেও বলছেন হাওয়া অফিসের কর্তারা।

পাশাপাশি,মৌসম ভবন জানাচ্ছে, রাজস্থান, হরিয়ানা-সহ উত্তর-পশ্চিমের বিস্তীর্ণ এলাকার তাপপ্রবাহ চলছে। আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা গণেশকুমার দাস জানান, রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াস হলেই তাকে তাপপ্রবাহ বলা হবে। আশঙ্কা, এ সপ্তাহে পশ্চিমের জেলায় তাপমাত্রা ৪০-৪১ ডিগ্রিতে পৌঁছতে পারে।ইতিমধ্যেই বাঁকুড়ার তাপমাত্রা  প্রায় ৪০ ডিগ্রির কোঠা ছুঁয়েছে। তারপরেই আছে পানাগড় , তাপমাত্রা ৩৮.৮।এরপর পর্যায়ক্রমে আছে,

মেদিনীপুর – ৩৮°  সেলসিয়াস (সর্বোচ্চ)

ব্যারাকপুর – ৩৮°সেলসিয়াস (সর্বোচ্চ)

দমদম -৩৭.৬° সেলসিয়াস (সর্বোচ্চ)

সল্টলেক – ৩৭.৫° সেলসিয়াস (সর্বোচ্চ)

পুরুলিয়া – ৩৭.৩  সেলসিয়াস (সর্বোচ্চ)

শ্রীনিকেতন -৩৭.২° সেলসিয়াস (সর্বোচ্চ)

কলকাতায় ৩৬.৭° সেলসিয়াস (সর্বোচ্চ)

জলপাইগুড়িতে -২৯.৫°সেলসিয়াস (সর্বোচ্চ)

শিলিগুড়ি- ২৯.২° সেলসিয়াস (সর্বোচ্চ)

কার্যত পুড়ছে বাংলা, বিশেষ করে দক্ষিণবঙ্গ। সাধারণত, জলবায়ুগত পরিসংখ্যান অনুযায়ী, মার্চের মাঝামাঝি বা শেষের দিকে মহানগরে অন্তত একটি কালবৈশাখী হয়। বিক্ষিপ্ত ঝড়বৃষ্টিও দেখা যায়। কিন্তু সেই ছবি এই বছরে প্রায় অমিল। হাওয়া অফিস সূত্রে জানা যাচ্ছে সিকিম থেকে ঝাড়খণ্ড পর্যন্ত একটি অক্ষরেখা রয়েছে।বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢুকছে। ফলে এ সপ্তাহে দুই ২৪ পরগনা, মুর্শিদাবাদের দু’-এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে।কিন্তু সেই বৃষ্টি আদৌ গরমের বাড়বাড়ন্তকে আটকাতে পারবে কিনা তা নিয়ে সন্দিহান স্বয়ং আবহাওয়াবিদরাও ।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...