Saturday, April 4, 2026

লাগাতার মূল্যবৃদ্ধি পেট্রোল-ডিজেলের: ‘সাধারণ মানুষের দুর্ভোগ বুঝুন’, কেন্দ্রকে বলল তৃণমূল

Date:

Share post:

বুধবারই কলকাতায় সর্বকালীন রেকর্ড গড়ে পেট্রোলের দাম। তবে বৃহস্পতিবার ১০ দিনে ৯ বার বেড়েছে জ্বালানির (Petrol-Diesel) দাম। আজ সকালে প্রতি লিটারে ৮৩ পয়সা করে বেড়েছে পেট্রোলের দাম। ডিজেলের দামও লিটারপ্রতি ৮০ পয়সা করে বেড়েছে। এর ফলে কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১১১ টাকা ৩৫ পয়সা এবং লিটার প্রতি ডিজেল ৯৬ টাকা ২২ পয়সা হয়েছে। টানা পেট্রোল-ডিজেলের দাম বাড়ার কারণে মোদি সরকারকে তীব্র আক্রমণ করল তৃণমূল কংগ্রেস (TMC)।

আরও পড়ুন: দু’দেশের যুদ্ধে জলবায়ু পরিবর্তন হচ্ছে: কী পদক্ষেপ নিচ্ছে কেন্দ্র, প্রশ্ন কাকলির

এদিন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের (TMC) তরফে একটি টুইট করে লেখা হয়, “নরেন্দ্র মোদির দুর্বল শাসনের অন্ধকার দিন! লাগাতার পেট্রোল-ডিজেলের (Petrol- Diesel) মূল্যবৃদ্ধি বন্ধ করুন, আলোচনা করুন, সাধারণ মানুষের দুর্ভোগ বুঝুন, প্রধানমন্ত্রী এবার একটা সমাধান নিয়ে আসুন! এখন তার সময়!”

 

পাঁচ রাজ্যের নির্বাচন মিটলেই পেট্রোল- ডিজেলের দামবৃদ্ধির আশঙ্কা করেইছিলেন বিশেষজ্ঞরা৷ সাধারণ মানুষের অনেকের প্রশ্ন, দাম বৃদ্ধি যখন অবধারিতই ছিল তাহলে পাঁচ রাজ্যের ভোটের জন্য তা ঠেকিয়ে রাখা হল কেন?



Related articles

ভোটযুদ্ধে নজরে মালদহ, তৃণমূল সভানেত্রীর রোড-শো-এ ইংরেজবাজারে জনসমুদ্র 

ছাব্বিশের বিধানসভা নির্বাচনে রণকৌশল সাজাতে শনিবার মালদহ জেলাজুড়ে ম্যারাথন প্রচার সারলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মানিকচক, রতুয়া ও মালতীপুরের...

বঙ্গীয় সাহিত্য পরিষদে বিপুল ভোটে জয়ে থাকল বর্তমানদের দাপট

সব বিতর্কের শেষ হল ভোট বাক্সেই। বঙ্গীয় সাহিত্য পরিষদ (Bangiya Sahitya Parishat)-এর কর্মাধ্যক্ষ নির্বাচনে বড় ব্যবধানে জিতলেন বর্তমান...

ভবানীপুরে গেরুয়া শিবিরের মিছিলে গোলমাল! ৪ পুলিশ আধিকারিককে সাসপেন্ড করল কমিশন

নির্বাচন কমিশন চলছে গেরুয়া শিবিরের আঙ্গুলিহেলনে। এই অভিযোগকেই কিছুটা মান্যতা দিয়েই শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari) রোড শো (Road...

গরমের সঙ্গে বাড়ছে আর্দ্রতা: পশ্চিমে দুর্যোগের পূর্বাভাস

মার্চের শেষ থেকেই ক্রমশ বাড়ছে বাংলার তাপমাত্রা। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আর্দ্রতা। তবে সেই গরমের কারণে রাজ্যের...