Saturday, June 20, 2026

Jagdeep Dhankhar: কাটল জট! রাজ্যের দাবি মেনে তিন বিলে সই করলেন রাজ্যপাল

Date:

Share post:

শেষমেশ কাটল জট! রাজ্যের দাবি মেনেই রাজভবনে মুখ্যসচিব ও অর্থসচিবের সঙ্গে বৈঠকের পর বকেয়া অর্থবিলে স্বাক্ষর করলেন রাজ্যপাল জগদীপ ধনখড়।ট্যুইট করে নিজেই একথা জানান তিনি।

আরও পড়ুন:Rampurhat Case:ভাদু শেখ খুনে গ্রেফতার আরও ২

বুধবার বিকেল চারটেয় রাজ্যপাল রাজ্যের মুখ্যসচিব ও অর্থসচিবকে রাজভবনে তলব করেছিলেন। রাজ্য প্রশাসনের দুই শীর্ষ আধিকারিকদের সঙ্গে প্রায় সাড়ে তিন ঘণ্টা বৈঠক করেন রাজ্যপাল। এমনকী, বৈঠকের ফাঁকে ফোনে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা হয় তাঁর। বকেয়া বিল নিয়েও তাঁর সঙ্গে কথাবার্তা হয়। তারপরই তিনটি বিলে স্বাক্ষর করেন জগদীপ ধনকড়।


জানা গিয়েছে, এদিন রাজ্য বাজেটের অতিরিক্ত ব্যয় বরাদ্দ সংক্রান্ত দুটি ও একটি অর্থবিলে সই করেছেন রাজ্যপাল।তবে হাওড়া ও বালি পুরসভার পৃথকীকরণ বিলে ধনকড় স্বাক্ষর করেছেন কিনা তা নিয়ে এখনও কিছু জানা যায়নি।

Related articles

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...