Wednesday, June 24, 2026

Rampurhat Case:ভাদু শেখ খুনে গ্রেফতার আরও ২

Date:

Share post:

ভাদু শেখ খুনের ঘটনায় আরও ২ জনকে গ্রেফতার করল বীরভূম জেলা পুলিশ। রামপুরহাট কাণ্ডের দিনই সন্ধেয় খুন হন তৃণমূল উপপ্রধান ভাদু শেখ। এনিয়ে মোট ৬ জনকে গ্রেফতার করল বীরভূম জেলা পুলিশ। বুধবার রাতে বীরভূমের মাড়গ্রাম এবং নলহাটি থেকে ভাসান শেখ ও শেখ শফিক নাম দু’জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের আজ রামপুরহাট আদালতে তোলা হবে।


আরও পড়ুন:Petrol Diesel: ১০ দিনে ৯ বার! রুটিন মেনেই ফের দাম বাড়ল পেট্রোল-ডিজেলের


বগটুইয়ে তৃণমূল উপপ্রধান ভাদু শেখকে মৃত্যুর ঘটনার পর থেকে তোলপাড় রাজ্য-রাজনীতি। সিট গঠন করে,নিহতদের পাশে দাঁড়িয়ে রাজধর্ম পালন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও কলকাতা হাইকোর্ট নির্দেশ দেয় ঘটনার তদন্ত করবে সিবিআই। সেইমত চলছে সিবিআইয়ের হাতে সমস্ত রিপোর্ট তুলে দিয়েছে সিট। চলছে সিবিআই তদন্ত। রামপুরহাটের প্রাক্তন এসডিপিও সায়ন আহমেদ এবং সাসপেন্ড হওয়া রামপুরহাটে আইসি ত্রিদীপ প্রামাণিককে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই।রামপুরহাট থানার একজন এএসআই-কেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে।যদিও ঘটনার ১১ দিন পার হয়ে গেলেও এখনও কোনও কিনারা করতে পারেনি সিবিআই।

Related articles

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...

মিড ডে মিলের দায়িত্ব কেন বেসরকারি ধর্মীয় সংস্থাকে? শিক্ষাতেও কি গৈরিকীকরণ?

স্কুলছুট কমাতে ও পড়ুয়াদের পাতে পুষ্টি জোগাতে মিড ডে মিল (Mid-day Meal) চালু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)...