Wednesday, June 24, 2026

Petrol Diesel: ১০ দিনে ৯ বার! রুটিন মেনেই ফের দাম বাড়ল পেট্রোল-ডিজেলের

Date:

Share post:

১০ দিনে ৯ বার! ভোটপর্ব মিটতেই রেকর্ড হারে বাড়ছে জ্বালানির দাম। বৃহস্পতিবার ফের দাম বাড়ল পেট্রোল-ডিজেলের। এদিন কলকাতায় লিটার প্রতি ৮৩ পয়সা বাড়ছে পেট্রোল। কলকাতায় লিটার প্রতি ৮০ পয়সা বাড়ছে ডিজেল। কলকাতায় পেট্রোলের দাম হচ্ছে ১১১ টাকা ৩৫ পয়সা।কলকাতায় ডিজেলের দাম হচ্ছে ৯৬ টাকা ২২ পয়সা।

আরও পড়ুন:Entertainment: অস্কার মঞ্চে চপেটাঘাত কেন? প্রকাশ্যে এল আসল কারণ

উত্তরপ্রদেশ-সহ পাঁচ রাজ্যে ভোটের আবহ শুরু হতেই পেট্রোল-ডিজেল-রান্না গ্যাসের দাম বাড়া বন্ধ হয়ে যায়। টানা চারমাস স্থির ছিল জ্বালানির দাম। কিন্তু গত ১০ মার্চ পাঁচ রাজ্যের ভোটে ৪ রাজ্যে দুরন্ত ফল করে বিজেপি। এরপরই শুরু হয় জ্বালানির দামবৃদ্ধি। রোজ মধ্যরাতে পেট্রোল- ডিজেলের দাম বাড়বে, গত এক সপ্তাহে এটাই যেন অলিখিত নিয়ম হয়ে দাঁড়িয়েছে৷ সেই ধারা অব্যাহত রেখেই বৃহস্পতিবার আরও এক দফা দাম বাড়ল জ্বালানির। স্বভাবতই মাথায় হাত মধ্যবিত্তর।


যদিও কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং বিশ্ববাজারে তেলের দাম বৃদ্ধির যুক্তি দিয়েই দায় সারছেন। গতকাল মঙ্গলবারও সংসদে নির্মলা যুদ্ধ-সাফাই গেয়েছেন। অথচ আন্তর্জাতিক বাজারে ইদানীং অশোধিত তেলের দাম কমছে! যা নিয়ে সুর চড়িয়েছেন বিরোধীরা। আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমলেও কেন তার সুরাহা দেশবাসীকে দেওয়া হবে না? বিরোধীদের এই প্রশ্নের কোনও জুতসই জবাব নেই নির্মলার কাছে।

Related articles

সরকার বদলাতেই মাটির দামে আগুন, জেলাশাসকের দফতর ঘেরাও মৃৎশিল্পীদের

সরকার বদল হতেই মাটির দাম বেড়ে যাওয়ায় সমস্যায় মৃৎশিল্পীরা। রুটি-রুজিতে টান পড়েছে শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত...

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...