Friday, June 26, 2026

Entertainment: অস্কার মঞ্চে চপেটাঘাত কেন? প্রকাশ্যে এল আসল কারণ

Date:

Share post:

২০২২ এর অস্কার (Oscar)পুরস্কারের মঞ্চ যেন নেটিজেনদের কাছে আলোচনার নতুন খোরাক। কারণ একটাই, এক থাপ্পর কি কিমত দুনিয়া কেয়া জানে! সত্যিই ‘রোজ কত কী ঘটে যাহা তাহা ‘, কেউ কি জানে আসল কারণ? অভিনেতা উইল স্মিথ (Will Smith) মেজাজ হারিয়ে চড় মারার মত মারাত্মক কাজটি করেছেন , সবটাই কিন্তু তাঁর স্ত্রী জাডা পিঙ্কেট (Jada Pinkett)এর কারণে।

আসানসোলে অন্তরঙ্গ নাট‍্যসন্ধ‍্যা

এই বছর অস্কারের অনুষ্ঠানে সঞ্চালকের (Anchor) ভূমিকায় ছিলেন কৌতুকশিল্পী ক্রিস রক (Chris Rock )। রসিকতার মধ্যে দিয়ে করে অস্কারজয়ীদের নাম ঘোষণা করছিলেন কৌতুকশিল্পী। হঠাৎ সবাইকে চমকে দিয়ে মঞ্চে ‌উঠে  ক্রিসকে ( Chris Rock )সপাটে চড় কষান অভিনেতা উইল স্মিথ (Will Smith)। তারপরই প্রকাশ্যে আসে ঘটনার আসল কারণ। জানা যায়, নিজের স্ত্রীর সম্পর্কে মস্করা শুনে মাথা ঠিক রাখতে পারেননি অস্কারজয়ী অভিনেতা স্মিথ। অ্যালোপেশিয়ায় আক্রান্ত উইলের স্ত্রী জাডা পিঙ্কেট স্মিথ। তাঁর মাথার কম চুল নিয়ে কৌতুকশিল্পী ক্রিস ‌ঠাট্টা করে বলেন, “আমি জি আই জেন-এর সিক্যুয়েলের অপেক্ষায় রয়েছি। জাডা অভিনয় করবেন তাতে।” ১৯৯৭ সালের ছবি ‘জি আই জেন’-এ নায়িকার চরিত্রে অভিনেত্রীর মাথায় চুল কম থাকা নিয়ে বিস্তর চর্চা হয়েছিল। সেই প্রসঙ্গ টেনে ক্রিসের এই মস্করা। যার জেরে মেজাজ হারিয়ে ক্রিসের উপরে এহেন চড়াও হন অভিনেতা।

গোটা ঘটনার কেন্দ্রবিন্দু যিনি, সেই জাডা পিঙ্কেট স্মিথ এবার নীরবতা ভাঙলেন । ইনস্টাগ্রামে লিখলেন তাঁর মনের কথা। স্বামীর কর্মকাণ্ডে সমালোচনা হচ্ছে ঠিকই, অভিনেতা নিজেও ক্ষমা চেয়েছেন, কিন্তু স্ত্রীর অপমান যে মেনে নেননি সেই বিষয়টিও উল্লেখ করছেন অনেকে। জাডা পিঙ্কেট তাঁর প্রোফাইলে লিখেছেন, ‘এ মরসুম সেরে ওঠার। সে দলে আমিও আছি।’এভাবেই কি নিজের যন্ত্রণা কাটিয়ে জয়ী হওয়ার ইঙ্গিতপূর্ণ আভাস দিলেন উইল পত্নী?

Related articles

‘ল্যান্ড-লাভ জিহাদ’ রুখতে কঠিন পরিকল্পনার কথা শোনালেন মুখ্যমন্ত্রী

চৈতন্যদেব, নেতাজি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মাটিতে রাষ্ট্রবিরোধীদের কোনও জায়গা নেই। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এক দেশ, এক প্রধান, এক বিধান, এক...

UCC-র মাধ্যমে রাজ্যে মেরুকরণের প্রচেষ্টা বিজেপির! বিরোধিতায় সরব তৃণমূল

আগামী সোমবার রাজ্য বিধানসভার অধিবেশনে অভিন্ন দেওয়ানি বিধি (ইউনিফর্ম সিভিল কোড বা UCC) সংক্রান্ত বিল পেশ হবে। বিধানসভা...

জাহাঙ্গিরের কোমরে দড়ি: ‘মানবধিকার’ নিয়ে প্রশ্ন হাই কোর্টে

একসময় যাঁকে দেখলে ফলতার মানুষ তটস্থ থাকতেন, সেই তৃণমূল নেতা জাহাঙ্গির খানকে (Jahangir Khan) হাফপ্যান্ট ও গেঞ্জি পরিয়ে...

FIFA World Cup: জর্ডন ম্যাচে বিশ্রামে মেসি! আর্জেন্টিনা দলে একাধিক পরিবর্তন?

বিশ্বকাপের( FIFA World Cup) গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ জর্ডন।ইতিমধ্যেই নক আউট নিশ্চিত করে ফেলেছে নীল সাদা...