Saturday, April 4, 2026

দেশে কত জ্বালানি মজুত আছে? তৃণমূল সাংসদ সৌগত রায়ের প্রশ্নের জবাবে আতঙ্কের খবর শোনাল কেন্দ্র

Date:

Share post:

দেশে ফুরিয়ে আসছে জ্বালানি তেলের পরিমাণ। আশঙ্কার কথা শোনাল কেন্দ্র। রোজ লাফিয়ে বাড়ছে পেট্রোপণ্য়ের দাম। এই পরিস্থিতিতে দেশে কত জ্বালানি তেল মজুত আছে দেশে? এই বিষয়ে সংসদে লিখিত প্রশ্ন করেছিলেন তৃণমূল সাংসদ সৌগত রায়। আর সেই প্রশ্নের উত্তরে পেট্রোলিয়াম মন্ত্রকের প্রতিমন্ত্রী রামেশ্বর তেলি জানান, ভারতের হাতে মজুত আছে মাত্র ৭৪ দিনের তেল। দেশের স্ট্র্যাটেজিক পেট্রোলিয়াম রিজার্ভের পরিমাণ ৫.৩৩ লক্ষ মেট্রিক টন। যা দিয়ে মাত্র ৯.৫ দিন চালানো যেতে পারে। আর তেল বিক্রি করা সংস্থাগুলির মজুতের মাধ্যমে চলতে পারে ৬৪.৫ দিন। তাই, সব মিলিয়ে আপাতকালীন পরিস্থিতির জন্য ভারতের অপরিশোধিত তেল এবং পেট্রোলিয়াম মজুত রয়েছে মাত্র ৭৪ দিনের জন্য। অর্থাৎ দেশে এক বছরের তেলও মজুত নেই। যে কোনও দেশেই অন্তত তিন মাস অর্থাৎ ৯০ দিনের পেট্রোলিয়াম রিজার্ভ থাকা উচিত। সেখানে স্টক কী করে এত কমে গেল? জবাব নেই কেন্দ্রের কাছে।

তৃণমূলের আরেক সাংসদ মালা রায়ের প্রশ্নের জবাবে কেন্দ্র জানায়, দেশে আমদানি করা তেলের পরিমাণের এক শতাংশেরও কম আনা হয় রাশিয়া থেকে। তৃণমূল সাংসদ নুসরত জাহানের করা তেলের দাম স্থির করার প্রশ্নের উত্তরে জানানো হয়েছে, তেলের দাম স্থির করে সংস্থাগুলি।

 

Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...