Saturday, April 4, 2026

শোভন-বৈশাখীর ‘কাশ্মীর ফাইলস’, ছবি ভাইরাল সোশাল মিডিয়ায়

Date:

Share post:

রোমান্টিক ‘কাশ্মীর ফাইলস’! না সিনেমার কথা বলছি না। তবে এই চিত্রনাট্য হার মানাবে যেকোনো ফিল্মকে। এটা শোভন-বৈশাখীর রোমান্স (Romance)। তবে, সেটা তাঁদের সাজানো ড্রয়িং রুম বা চেনা অন্দরে নয়, সেসব তো হয়ে গিয়েছে। ছবি ঘুরেছে সোশ্যাল মিডিয়ায় (Social Media)। ছাদে তাথৈ তাথৈ নাচ- সে সব এখন অতীত। এখন পুরোটাই কাশ্মীর। আপাতত ফেসবুক বলছে শোভন চট্টোপাধ্যায় (Sobhan Chatterjee) ও বৈশাখী বন্দ্যোপাধ্যায় (Boishakhi Benarjee) গিয়েছেন ভূস্বর্গে সঙ্গে রয়েছে কন্যা মেহুলও।

সপরিবারে কখনও বরফে ঢাকা গুলমার্গ, আবার কখনও শ্রীনগরে ইন্দিরা গান্ধি মেমোরিয়ালের টিউলিপ গার্ডেনে। একেবারে “ইয়ে কাঁহা আ গায়ে হাম”। শোভন চট্টোপাধ্যায়ের সঙ্গে যৌথ ফেসবুক অ্যাকাউন্টে কাশ্মীর (Kashmir) ভ্রমণের ছবি শেয়ার করেছেন বৈশাখী। আর মুহূর্তেই ছবি ভাইরাল। আসলে ভ্যালেন্টাইন্স ডে পেরিয়ে গিয়েছে অনেকদিন। এখন আর সেভাবে খবরে থাকার ইস্যু নেই। রাজনীতি থেকে বহুদিন শতহস্ত দূরে এককালের দাপুটে রাজনৈতিক নেতা শোভন চট্টোপাধ্যায়। শিক্ষা জগতের বিষয় নিয়ে বৈশাখী বন্দ্যোপাধ্যায়কেও তেমন কিছু করতে বা বলতে দেখা যায় না। এখন তাঁরা খবরের শিরোনামে থাকেন শুধুমাত্র রোমান্টিক জুটি হিসেবে। আর এই চৈত্রের পচা গরমে কলকাতায় সেই রোমান্স ঠিক জমছিল না। তাই বরফে ঢাকা ভূস্বর্গ- বলিউডি রোমান্সের আদর্শ জায়গা। আর সেখানেই আবেগঘন মুহূর্তে ছবি কপোত-কপোতীর। মুহূর্তে ভাইরালও।

আরও পড়ুন:হিংসা ছড়াচ্ছেন আসানসোলের বিজেপি প্রার্থী : কমিশনকে চিঠি কুণালের

Related articles

বাংলার অভিজ্ঞ আইপিএস সুপ্রতিম সরকারকে তামিলনাড়ুতে পাঠাল কমিশন

দায়িত্ব হাতে নিয়েই পুলিশ প্রশাসনে বদলাতে শুরু করে নির্বাচন কমিশন। (Election Commission)। বাংলাকে চেনা দক্ষ অফিসারদের বদলে ভিন...

রাহুলের মৃত্যুর তদন্ত চেয়ে আর্টিস্টস ফোরামের সঙ্গে রিজেন্ট পার্ক থানায় FIR প্রিয়াঙ্কার,

স্টার জলসার ধারাবাহিক 'ভোলে বাবা পার করেগা'র শ্যুটিং করতে গিয়ে গত ২৯ মার্চ রবিবাসরীয় বিকেলে তালসারির সমুদ্র সৈকতে...

‘’পলাতকদের ক্ষমা করবেন না’’, রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর

''পলাতকদের ক্ষমা করবেন না'', মালতিপুরের সামসি কলেজ মাঠের জনসভা থেকে রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে (Mausam Noor)নিশানা করলেন...

শুধু বিজেপি নয়, কংগ্রেসের রাজ্যেও পরিযায়ী শ্রমিক-অত্যাচার: মালদহ থেকে নিশানা মমতার

রাজ্যের যে সব জেলা থেকে ভিন রাজ্যে কাজে যাওয়া পরিযায়ী শ্রমিকরা অত্যাচারের মুখে পড়েছে, বা মৃত্যু হয়েছে, তার...