Monday, April 13, 2026

দু’দেশের যুদ্ধে জলবায়ু পরিবর্তন হচ্ছে: কী পদক্ষেপ নিচ্ছে কেন্দ্র, প্রশ্ন কাকলির

Date:

Share post:

জলবায়ু পরিবর্তন নিয়ে আলোচনায় লোকসভায়  তৃণমূল কংগ্রেস সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghosh Dastidar) বলেন, দুই দেশে যুদ্ধ পরিস্থিতি তৈরি হওয়ায় প্রচুর পরিমাণে মিশাইল বিস্ফোরণ হচ্ছে, বাতাসে ছড়াচ্ছে বিষাক্ত গ্যাস। এহেন পরিস্থিতিতে কী পদক্ষেপ নিচ্ছে কেন্দ্র? লোকসভায় প্রশ্ন তোলেন সাংসদ।

আরও পড়ুন: হিংসা ছড়াচ্ছেন আসানসোলের বিজেপি প্রার্থী : কমিশনকে চিঠি কুণালের

সাংসদের (MP Kakoli Ghosh Dastidar) কথায়, “ভারত একটি দায়িত্বশীল দেশ। আমরা সবাই বাজি ফাটানোর বিরুদ্ধে। তাহলে এই বিষাক্ত গ্যাস এবং মিশাইল বিস্ফোরণের ফলে যেভাবে জলবায়ু পরিবর্তন হয়ে যাচ্ছে, তা রোধ করতে ভারত সরকার কী পদক্ষেপ নিচ্ছে।”  তিনি জানতে চান, অন্য কোনও দেশের সঙ্গে এই বিষয়টি নিয়ে আলোচনা করা হয়েছে কিনা। যদিও কাকলি ঘোষদস্তিদারের প্রশ্নের কোনও জবাব দেননি কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব।




Related articles

কমিশনের বদলিতে ১৪ বছর পর মহিলা গোয়েন্দাপ্রধান

দীর্ঘ ১৪ বছর পর আবারও কলকাতা পুলিশের (Kolkata Police) গোয়েন্দা প্রধান পদে মহিলা আধিকারিক। আইপিএস দময়ন্তী সেন কলকাতা...

কাঠফাটা রোদে সোমের সকাল থেকে পুড়ছে বাংলা, নববর্ষে ঊর্ধ্বমুখী উষ্ণতার পূর্বাভাস!

নীল ষষ্ঠীর সকাল থেকেই দক্ষিণবঙ্গ জুড়ে সূর্যের দাপট। হাসফাঁস করা গরম কলকাতা-সহ একাধিক জেলায়। হাওয়া অফিস (Weather Department)...

গড়িয়ায় ফ্ল্যাট থেকে উদ্ধার গুলিবিদ্ধ যুবকের দেহ, গ্রেফতার প্রেমিকা-সহ ২

সোমবার সকালে কলকাতার গড়িয়া (Garia) এলাকার এক ফ্ল্যাট থেকে গুলিবিদ্ধ অবস্থায় যুবকের দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের...

আজ বিকেলে শিবাজী পার্কে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় আশার শেষকৃত্য

এক অধ্যায়ের অবসান ঘটিয়ে রবিবার প্রয়াত হয়েছেন কিংবদন্তি আশা ভোঁসলে (Asha Bhosle)। শোকাতুর ভারতীয় সংগীত মহল। আজ শিল্পীর...