Saturday, April 4, 2026

Corona update: করোনা বিধি প্রত্যাহারের পর সামান্য বাড়ল দৈনিক সংক্রমণ!

Date:

Share post:

মধ্যরাত থেকেই উঠেছে করোনা(Corona) বিধি নিষেধ। প্রায় ২ বছর পর, রাজ্যে উঠে গেল নৈশকালীন নিষেধাজ্ঞা (Night Curfew)। যদিও মাস্ক আর স্যানিটাইজার ব্যবহার বাধ্যতামূলক জানানো হয়েছে সরকারি বিজ্ঞপ্তিতে। কিন্তু কতটা সুস্থ হয়েছে দেশ? স্বাস্থ্য মন্ত্রকের (health ministry) রিপোর্ট বলছে সামান্য বাড়ল সংক্রমণের হার, চিন্তা বাড়াচ্ছে দৈনিক মৃত্যুর (Daily death rate) সংখ্যাও।

Srilanka: চরম আর্থিক সঙ্কট! কলম্বোতে প্রসিডেন্টের পদত্যাগের দাবিতে বিক্ষোভ

শুক্রবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা (Corona) আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩৫৫ জন।দেশে অ্যাকটিভ কেসের হার ০.০৩ শতাংশ। তবে চিন্তা বাড়াচ্ছে মৃত্যুহার(Death Rate)। রিপোর্ট বলছে, গত ২৪ ঘণ্টায় করোনায় প্রাণ হারিয়েছেন ৫২ জন। এই সংখ্যাটাও আগের দিনের থেকে বেশি। ফলে দেশে কোভিডে (Covid19)মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ৫ লক্ষ ২১ হাজার ১৮১ জন।

তবে সুস্থতার হার বেশ স্বস্তিজনক।, এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ২৪ লক্ষ ৯০ হাজার ৯২২ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সেরে উঠেছেন ১ হাজার ৯১৮ জন। আজ থেকেই দেশের অধিকাংশ রাজ্যে প্রত্যাহার হয়ে গেল করোনা বিধি। দিল্লি, মহারাষ্ট্র, বাংলার মতো রাজ্যগুলি বৃহস্পতিবারই বিজ্ঞপ্তি দিয়ে করোনা বিধি প্রত্যাহারের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে। মহারাষ্ট্র, দিল্লির মতো একসময়ের অত্যধিক প্রভাবিত রাজ্যগুলিতে আর মাস্ক পরাও বাধ্যতামূলক নয়। দেশজুড়ে এই বিধিনিষেধ প্রত্যাহারের দিন অবশ্য সামান্য হলেও বাড়ল দেশের দৈনিক সংক্রমন।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...