Saturday, June 27, 2026

CSK: ‘ম‍্যাচে একাধিক ক‍্যাচ মিস, তাই হারের মুখ দেখতে হল’, বললেন জাড্ডু

Date:

Share post:

বৃহস্পতিবার আইপিএলে (IPL)লখনউ সুপার জায়ান্টসের (LSG) কাছে ৬ উইকেটে হারে চেন্নাই সুপার কিংস( CSK)। আর এই হারের কারণ হিসাবে ম‍্যাচে একাধিক ক‍্যাচ মিস করাকেই কাঠগড়ায় তুললেন সিএসকে অধিনায়ক রবীন্দ্র জাদেজা( Ravindra Jadeja)।

সাংবাদিক সম্মেলনে এসে জাড্ডু বলেন,”আমি মনে করি, আমরা খুব ভালো শুরু করেছি। রবি এবং শিবম দুবে যখন খেলছিল, ওরা দুর্দান্ত ছিল। তাই, আমি মনে করি আমাদের শুরুটা ভালো ছিল কিন্তু ফিল্ডিংয়ে কিছুটা সমস্যা হয়। ম্যাচ জিততে হলে আপনাকে ক্যাচ নিতে হবে। আমরা সেই সুযোগগুলো নিতে পারতাম এবং ম্যাচ বাঁচাতে পারতাম।’

এরপাশাপাশি জাদেজা আরও বলেন,” আসলে ম‍্যাচে রাতে প্রচুর শিশির পড়েছিল। শিশিরের কারণে বল হাতে থাকছিল না। তাই আমি মনে করি, পরেরবার আমাদের প্রশিক্ষণের সময় ভেজা বল নিয়ে অনুশীলন করতে হবে। এবং আমরা পরেরবার এই সমস্যাগুলো কাটিয়ে উঠব। আর আমাদের পক্ষেই ফলাফল হবে।”

আরও পড়ুন:Boris Becker: নিজের জেতা উইম্বলডন ট্রফি কোথায় রয়েছে জানেননা, আদালতে বললেন বরিস বেকার

 

 

Related articles

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...

আইনজীবীদের সঙ্গে ‘দুর্ব্যবহার’, কাঠগড়ায় বিজেপি বিধায়ক

কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) ফুড কোর্টে আইনজীবীদের সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহারের অভিযোগ উঠল বিজেপি (BJP MLA Druba Saha)...

পাতাল থেকে তুলে এনে গ্রেফতার করতে হবে: বাগনানে প্রশান্ত-খুনে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

অভিযুক্তদের পাতাল থেকে হলেও খুঁজে বের করতে হবে। নিহত বিজেপি (BJP) কর্মী প্রশান্ত দে-এর (Prasanta Dey) বাগনানে বাড়িতে...