Monday, April 13, 2026

ATK Mohunbagan: এএফসি কাপের প্রস্তুতি শুরু করে দিল এটিকে মোহনবাগান

Date:

Share post:

এএফসি কাপের ( AFC CUP) প্রস্তুতি শুরু করে দিল এটিকে মোহনবাগান (ATK Mohunbagan)। শুক্রবার বিকেলে প্রবীর দাস, হুগো বৌমোসদের নিয়ে অনুশীলনে নেমে পড়লেন বাগান কোচ জুয়ান ফেরান্দো। ১২ এপ্রিল এএফসি কাপের ম্যাচ বাগানের। আর সেই ম্যাচের জন্য প্রস্তুতি শুরু করে দিলেন জুয়ান ফেরান্দো। যদিও সেই ম‍্যাচে বাগানের প্রতিপক্ষ কে, তা এখনও ঠিক হয়নি। ৫ এপ্রিল নেপালের মাচিন্দা এফসি বনাম শ্রীলঙ্কার ব্লু স্টার এফসি ম্যাচে যারা জিতবে, তারাই হবে সবুজ-মেরুনের প্রতিপক্ষ।

শুক্রবার ভোরেই শহরে আসেন জুয়ান। আর  বিকেলেই এএফসি কাপের প্রস্তুতি শুরু করে দিলেন এটিকে মোহনবাগান কোচ জুয়ান ফেরান্দো। কী ভাবে অনুশীলন হবে, প্রস্তুতি কী ভাবে এগোবে, সেই রুপরেখা বিশ্লেষণ করতে প্রথমে কোচিং টিমের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করন ফেরান্দো। এর পরেই বৈঠক করেন ফুটবলারদের সঙ্গে। আইএসএলে সাফল্য পায়নি দল। সেই আক্ষেপ মেটাতে এএফসি কাপেই নিজেদের উজাড় করে দিতে বাগান ব্রিগেড।

আরও পড়ুন:KKR: কেকেআর শিবিরে যোগ দিলেন প‍্যাট ক‍ামিন্স

 

 

Related articles

চার দশকের ভোটার অথচ আজ ঠাঁই ট্রাইব্যুনালের লাইনে! কেন এই চরম হয়রানি? ক্ষোভ রায়গঞ্জে

কয়েক দশক ধরে নিজের দেশেই বাস, হাতে রয়েছে জমির দলিল থেকে শুরু করে বৈধ পরিচয়পত্র। অথচ ভোটার তালিকার...

ভোটের মুখে কলকাতা পুলিশে বড় রদবদল, লালবাজারের শীর্ষ স্তরে দায়িত্ব বদল কমিশনের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার মুখে কলকাতা পুলিশের প্রশাসনিক কাঠামোয় বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন। যুগ্ম কমিশনার ও অতিরিক্ত...

‘দেশ বিক্রি করে দিয়েছেন কেন?’ আসানসোলে মোদিকে তোপ দেগে কর্মসংস্থানের বার্তা মমতার

শিল্পাঞ্চল আসানসোলের মাটি থেকে লোকসভা নির্বাচনের সুর বেঁধে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার আসানসোলের এডিডিএ গ্রাউন্ডে এক...

ISL:  পিছিয়ে থেকেও দুরন্ত জয়, লিগের লড়াইয়ে ফিরল বাগান

তিন ম্যাচ পর জয়ের সরণিতে মোহনবাগান(Mohun bagan)। রবিবার যুবভারতীতে জয়ে ফিরল মোহনবাগান(Mohun bagan)। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ৩-২ গোলে...