Saturday, June 13, 2026

বঙ্গ- বিজেপির পর্যবেক্ষকের পদ থেকে সরছেন কৈলাশ! দায়িত্বে কি সুনীল?

Date:

Share post:

রাজ্যে বিধানসভা নির্বাচনে বিজেপির ফল একেবারেই ভালো না। যদিও গেরুয়া শিবিরের এই ভরাডুবির অন্যতম কারণ হিসেবে বাংলায় পর্যবেক্ষকের দায়িত্বে থাকা কৈলাশ বিজয়বর্গীয়কে (Kailash Vijayvargiya) দায়ী করে লাগাতার আক্রমণ করতে দেখা গিয়েছে বিজেপিরই একাংশের নেতৃত্বকে। তবে বিধানসভা নির্বাচন মিটে যেতেই বিজেপির একাধিক কেন্দ্রীয় বৈঠকে খোঁজ মেলেনি বিজয়বর্গীয়র। শোনা যাচ্ছে, এবার পর্যবেক্ষকের পদ থেকে সরিয়ে ফেলা হচ্ছে কৈলাশকে। সূত্রের খবর, নতুন পর্যবেক্ষকের পদে আসতে চলেছেন বিজেপির সর্বভারতীয় সম্পাদক সুনীল দেওধর (Sunil Deodhar)।

আরও পড়ুন: পাঁচ বছরে কি হারে সুতোর দাম বৃদ্ধি পেয়েছে? সাংসদ ড: শান্তনু সেনের প্রশ্নের জবাবে জানালো কেন্দ্র

লক্ষ্য ২০২৪-এ লোকসভা নির্বাচন। এছাড়াও রয়েছে পঞ্চায়েত নির্বাচনও। সেই কারণে দলীয়ভাবে সংগঠনকে মজবুত করতেই শীঘ্রই নতুন পর্যবেক্ষকের পদে নিযুক্ত করা হচ্ছে বলে বিজেপি সূত্রে খবর। গতবছর শেষের দিকে ত্রিপুরায় পুরসভা নির্বাচনে বিজেপির জয়ের কৃতিত্ব দেওয়া হয়েছে সুনীল দেওধরকেই (Sunil Deodhar)। বিজেপি সূত্রে খবর, পরবর্তী পর্যবেক্ষকের দায়িত্ব দেওয়া হবে সুনীল দেওধরকে। যদিও এই বিষয়ে শেষ সিদ্ধান্ত নেবে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বই।

২০১৮ সালের বিধানসভা নির্বাচনে ত্রিপুরায় (Tripura Assembly Election) বিজেপি-র সাফল্য এনে দিয়েছিলেন সুনীল দেওধর। বিজেপির সর্বভারতীয় সম্পাদক এর আগে গুজরাতের দাহোড় জেলার দায়িত্বে ছিলেন। তখন ওই রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। ২০১৩ সালে দিল্লি বিধানসভা নির্বাচনে দক্ষিণ দিল্লির দায়িত্বে ছিলেন সুনীল। ২০১৪ সালের লোকসভা নির্বাচনে মোদির কেন্দ্র বারাণসীর দায়িত্বও সামলেছেন তিনি।



Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...