Friday, March 27, 2026

Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) আইপিএলে  জয়ে ফিরল কলকাতা নাইট রাইডার্স। শুক্রবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে ৬ উইকেটে হারাল পাঞ্জাব কিংসকে। চার উইকেট নিয়ে ম‍্যাচের সেরা উমেশ যাদব।

২) মোহনবাগানের নবনিযুক্ত সহসভাপতি বিশিষ্ট সাংবাদিক কুণাল ঘোষ আইএসএলে ক্লাবের নামের আগে থেকে ‘এটিকে’ শব্দ সরানোর দাবি তুললেন। তাঁকে সমর্থন করেন ক্লাবের নতুন সচিব দেবাশিস দত্ত।

৩) এএফসি কাপের প্রস্তুতি শুরু করে দিল এটিকে মোহনবাগান। শুক্রবার বিকেলে প্রবীর দাস, হুগো বৌমোসদের নিয়ে অনুশীলনে নেমে পড়লেন বাগান কোচ জুয়ান ফেরান্দো। ১২ এপ্রিল এএফসি কাপের ম্যাচ বাগানের। আর সেই ম্যাচের জন্য প্রস্তুতি শুরু করে দিলেন জুয়ান ফেরান্দো।

৪) সুখবর কলকাতা নাইট রাইডার্স শিবিরে। এদিন কেকেআরের শিবিরে যোগ দিলেন বিদেশি তারকা ক্রিকেটার প‍্যাট কামিন্স ।যোগ দিলেও, এখনই মাঠে নামা হচ্ছে না তাঁর। তিন দিন কোয়ারেন্টাইনে থাকবেন কামিন্স। তারপরই দলের সঙ্গে অনুশীলনে যোগ দেবেন তিনি।

৫) আইপিএলে রাজস্থান রয়‍্যালসের বিরুদ্ধে খেলতে নামছে মুম্বই ইন্ডিয়ান্স । তার আগে শক্তি বাড়াল রোহিত শর্মার দল। চোট সারিয়ে দলে যোগ দিলেন সূর্যকুমার যাদব।

আরও পড়ুন:ব্রেকফাস্ট নিউজ : breakfast news

Related articles

শুক্রবারে ১১০০ পয়েন্ট পতন সেনসেক্সের, রক্তাক্ত শেয়ারবাজার

ইরান - ইজরায়েল যুদ্ধ (Iran Israel war) নিয়ে অনিশ্চয়তার প্রভাব বিশ্ববাজারে। শুক্রবার সকাল থেকে রক্তাক্ত দালাল স্ট্রিট। ৫০...

বেলদায় প্রচারে বেরিয়ে স্থানীয়দের শাসানি বিজেপি প্রার্থীর

প্রচারে বেরিয়ে স্থানীয়দের ক্ষোভের মুখে পড়ে গ্রামবাসীদের রীতিমত হুমকি দিলেন পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় বিধানসভার বিজেপি প্রার্থী রমাপ্রসাদ গিরি...

“মোদির শয্যাসঙ্গিনী হয়েই সাংসদ-মন্ত্রিত্ব”! পডকাস্টে বিস্ফোরক অভিযোগ বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামীর

নরেন্দ্র মোদিকে (Narendra Modi) নিয়ে বিস্ফোরক অভিযোগ করলেন তাঁরই দলের সাংসদ তথা বর্ষীয়ান নেতা সুব্রহ্মণ্যম স্বামী (Subramanian Swamy)।...

IPL: খেলতে পারবেন না বিদেশি বোলার, শুরুর আগেই ধাক্কা আরসিবির

আইপিএলের (IPL) প্রথম ম্যাচের আগেই সমস্যায় পড়ল গতবারের চ্যাম্পিয়ন আরসিবি (Royal Challengers Bangalore)। আইপিএল শুরুর আগের দিন আরসিবি...