Saturday, April 4, 2026

ফারুখাবাদ বদলে হোক পাঞ্চাল নগর: নামবদলের দাবিতে যোগীকে চিঠি BJP সাংসদের

Date:

Share post:

উত্তরপ্রদেশে(Uttarpradesh) বিজেপি সরকার(BJP Govt) ক্ষমতায় আসার পর ফের শুরু হল নাম বদলের রাজনীতি। যোগী রাজ্যে অহিন্দু নাম পরিবর্তনের তালিকায় এবার যোগ হল ফারুকাবাদ(Farukhabad)। এই শহরের নাম পরিবর্তন করতে চেয়ে এবার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে(Yogi Aditynath) চিঠি লিখলেন বিজেপি সাংসদ মুকেশ রাজপুত(Mukesh Rajput)। যদিও এই নাম বদলকে একেবারেই ধার্মিক দিক থেকে দেখতে নারাজ সাংসদ। তাঁর দাবি, প্রাচীন ভারতীয় সংস্কৃতিকে পুনর্জীবিত করতেই এই নাম বদল প্রয়োজন। সুধু তাই নয়, নিজের যুক্তিতে ঐতিহাসিক ব্যাখ্যাও খাড়া করেছেন ওই সাংসদ। তাঁর দাবি ঐতিহাসিক দিক থেকে এই নাম। তিন নদী গঙ্গা, রামগঙ্গা এবং কালীর তীরে অবস্থিত এই শহরের ইতিহাস বহু প্রাচীন, এবং অনেক বেশি সমৃদ্ধ।

যোগীকে লেখা চিঠিতে সাংসদ মুকেশ রাজপুত লিখেছেন, মহাভারতে এই শহরের উল্লেখ পাওয়া যায়। এখানে রাজা ধ্রুপদের রাজধানী ছিল এবং তা পাঞ্চাল নগর হিসাবে পরিচিত ছিল। দৌপদীর ‘স্বয়ম্বর’ এখানেই হয়, পাশাপাশি পাণ্ডবদের অজ্ঞাতবাসের সময় এখানে তারা এক মন্দিরও বানায় যা এখনও রয়েছে। এই শহর পাঞ্চাল সাম্রাজ্যের রাজধানী হিসেবে পরিচিত। আজ এখানে দুটি গুরুত্বপূর্ণ রেজিমেন্টও রয়েছে রাজপুত রেজিমেন্ট ও সিখলাই রেজিমেন্ট। সবমিলিয়ে এই শহরের নাম অবিলম্বে পরিবর্তন করে ভারতীয় ঐতিহ্য ও সংস্কৃতিকে পুনর্জীবিত করা হোক।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...