Saturday, April 4, 2026

নার্সারি ফুটবলের উন্নয়নে দমদম বিবেকানন্দ স্পোর্টস ফাউন্ডেশন

Date:

Share post:

আইএফএ (IFA) অনুমোদিত দমদম বিবেকানন্দ স্পোর্টস ফাউন্ডেশনের ২৫তম প্রতিষ্ঠাদিবস পালিত হল শনিবার ২ এপ্রিল। এই উপলক্ষে এদিন কলকাতা প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে বিভিন্ন ক্রীড়া সংগঠক ও বিশিষ্ট ব্যক্তিত্বদের সংবর্ধিত করা হয় ফাউন্ডেশনের তরফে। মোহনবাগানের নতুন সচিব দেবাশিস দত্ত ছাড়াও এরিয়ান ক্লাবের সচিব সমর পাল, আইএফএ সচিব জয়দীপ মুখোপাধ্যায়, সহসচিব রাকেশ ঝা, প্রাক্তন ফুটবলার প্রশান্ত বন্দ্যোপাধ্যায়, সুমিত মুখোপাধ্যায়দের সংবর্ধনা দেওয়া হয়। এছাড়াও সংবর্ধিত হন বিএনসিসিআই-এর সভাপতি ডাঃ অর্পণ মিত্র।

দমদম বিবেকানন্দ স্পোর্টস ফাউন্ডেশন তৈরি করেন প্রয়াত রাজনীতিবিদ তপন শিকদার। এই সংগঠনের ভাইস প্রেসিডেন্ট তপনবাবুর ভাইপো সৌরভ শিকদার। দমদমের এই স্পোর্টস ফাউন্ডেশন মূলত কাজ করে নার্সারি ফুটবলের উন্নয়নে। ২০০১ সালে আইএফএ-তে নাম নথিভুক্ত করে টানা নার্সারি লিগে খেলছে তারা। বেলঘরিয়া ও সল্টলেকে নার্সারি ফুটবলারদের ট্রেনিং দেওয়া হয়। এদিনের অনুষ্ঠানে সংগঠনের তরফে আইএফএ অনুমোদিত বিভিন্ন ক্লাব ও কোচিং সেন্টারের নার্সারি ফুটবলারদের হাতে স্পোর্টস কিট তুলে দেওয়া হয়।

আরও পড়ুন:FIFA World Cup: প্রকাশ‍্যে কাতার বিশ্বকাপের ম‍্যাসকট, নাম ‘লা’ইব

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...