Thursday, June 25, 2026

Pururlia: কংগ্রেস কাউন্সিলর খুনে দিনভর ম্যারাথন জেরার পরে ধৃত দাদা

Date:

Share post:

দিনভর জিজ্ঞাসাবাদের পরে গ্রেফতার করা হল নিহত কংগ্রেস কাউন্সিলর (Congress Councillor) তপন কান্দুর দাদা নরেন কান্দুকে (Naren Kandu)। সম্প্রতি এই খুনে অভিযুক্ত কলেবর সিং (Kalobar Singh) নামে ঝাড়খণ্ডের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তাঁর থেকে খবর পেয়েই শনিবার, নরেন কান্দুকে দিনভর জিজ্ঞাসাবাদ করা হয়। এরপরেই তাঁকে গ্রেফতার করে পুলিশ (Police)। এর আগে নরেন কান্দুর ছেলে তপন কান্দুর ভাইপো দীপককে গ্রেফতার করে পুলিশ।

রবিবার, তপন কান্দু খুনে তদন্তের আপডেট নিয়ে সাংবাদিক বৈঠক করতে পারেন পুরুলিয়ার পুলিশ সুপার। এদিকে, নিহত কংগ্রেস কাউন্সিলরের স্ত্রী পূর্ণিমার অভিযোগ, স্বামীর খুনের ঘটনায় বড় ষড়যন্ত্র রয়েছে। অনেকেই জড়িত।

আরও পড়ুন- রামপুরহাট থানার নতুন আইসির দায়িত্বে এলেন দেবাশিস চক্রবর্তী

Related articles

‘কোনো রেজিস্টার ছিল না’, ধ্বংসস্তূপে ঠিক কতজন আটকে স্পষ্ট নয় প্রশাসনের কাছেও

তারাতলার নির্মীয়মাণ গুদামে ঠিক কতজন শ্রমিক সেই সময়ে কাজ করছিলেন, সঠিক কোনও হিসাব পাওয়া যাচ্ছে না। ওই গুদামে...

মিলল না স্বস্তি! সুমিতকে আগাম জামিন দিল না হাই কোর্ট

তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banrjee) আপ্তসহায়ক সুমিত রায়কে (Sumit Ray) এখনই আগাম জামিন দিল...

আর জি কর মামলায় CBI-কে ভর্ৎসনা হাই কোর্টের, কী দাবি পরিবারের

আর জি কর হাসপাতালের (RG Kar Case) তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুন মামলায় সিবিআই-এর ভূমিকা নিয়ে ফের অসন্তোষ...

ডুরান্ডের দিনক্ষণ ঘোষণা, কলকাতা লিগে একই গ্রুপে মোহন-ইস্ট

ঢাকে কাঠি পরে গেল নতুন মরশুমের। একইদিনে ডুরান্ড কাপ (Durand Cup)এবং কলকাতা লিগের(CFL) গ্রুপ বিন্যাস হল। একইসঙ্গে সরকারিভাবে...