Thursday, June 25, 2026

রামপুরহাট থানার নতুন আইসির দায়িত্বে এলেন দেবাশিস চক্রবর্তী

Date:

Share post:

রামপুরহাট(Rampurhat) কাণ্ডে ৮ মৃত্যুর ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) কড়া পদক্ষেপের পর সরানো হয়েছিল রামপুরহাট থানার আইসি ত্রিদীপ প্রামাণিককে। তাঁর পরিবর্তে এবার সেই জায়গায় দায়িত্বে এলেন দেবাশিস চক্রবর্তী। শনিবার রাজ্য পুলিশের তরফে বিজ্ঞপ্তি জারি করে এই তথ্য প্রকাশ্যে আনা হয়েছে। এর আগে আর্থিক দুর্নীতিদমন শাখার ডিরেক্টর পদে ছিলেন দেবাশিস চক্রবর্তী(Debasis Chakrabarty)।

২১ মার্চ ভাদু শেখের মৃত্যুর পর রীতিমতো অগ্নিগর্ভ হয়ে ওঠে রামপুরহাটের বগটুই গ্রাম। ওইদিন রাতে গ্রামের ১০টি বাড়িতে আগুন লাগার ঘটনা ঘটে। সেই ঘটনায় মৃত্যু হয় ৮ জনের। পরে হাসপাতালে আরও এক মহিলা মারা যান। এরপর গত ২৪ মার্চ বগটুই গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘ওই ঘটনা কানে আসার পর আমাদের সরকার দ্রুত পদক্ষেপ করেছে। অন্তত ৫০ বার আমার কাছে ফোন এসেছিল। দ্রুত খবরাখবর নিয়েছি এবং পদক্ষেপ করতে বলেছি। রামপুরহাট থানার আইসি ও এসডিপিও-কেও ক্লোজ করেছি আমরা। ঘটনার তদন্ত নিরপেক্ষই হবে। দোষীরা রেহাই পাবে না।”

আরও পড়ুন:Rajkumar: প্যান কার্ডের অপব্যবহার, আর্থিক প্রতারণার শিকার অভিনেতা রাজকুমার রাও

মুখ্যমন্ত্রীর কড়া পদক্ষেপের পর আইসি ত্রিদীপ প্রামাণিক এবং এসডিপিও সায়ন আহমেদকে ‘ক্লোজ’ করেছিল রাজ্য পুলিশ। পরে কর্তব্যে গাফিলতির ঘটনায় সাসপেন্ড করা হয় রামপুরহাট থানার আইসি ত্রিদীপ প্রামাণিককে। তাঁর জায়গাতেই এবার দায়িত্বে এলেন দেবাশিস চক্রবর্তী।

Related articles

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...