Monday, March 16, 2026

মিঠুন চক্রবর্তীকে ‘অকৃতজ্ঞ’ বলে আক্রমণ কুণালের

Date:

Share post:

অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীকে (Mithun Chakraborty) তীব্র আক্রমণ তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের (Kunal Ghosh)। তিনি বলেন, “মিঠুন চক্রবর্তী আপনাকে সাংসদ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেদিন আপনি বলেছিলেন মিঠুন চক্রবর্তী কখনও অকৃতজ্ঞ হয় না। ‘আমি সারাজীবন মনে রাখবো আমার বোন মমতা বন্দ্যোপাধ্যায় আমায় যা দিয়েছে।’ আপনি অকৃতজ্ঞ।”

কুণাল (Kunal Ghosh) বলেন, “মিঠুন দা (Mithun Chakraborty) দেখেও শিখছে না ঠেকেও শিখছে না। বিধানসভা নির্বাচনে আপনার ভূমিকাকে মানুষ প্রত্যাখ্যান করেছেন। মিঠুনদা আপনি যেখানে যেখানে গিয়েছেন, সভা করেছেন, সেখানে কত শতাংশ আসনের প্রার্থী হেরেছে আপনি তা খোঁজ নিয়েছেন? বিধানসভা নির্বাচনের পর থেকেই আপনার তো দেখাই পাওয়া যাচ্ছে না।”

আরও পড়ুন-ভারত সফরে নেপালের প্রধানমন্ত্রী শের বাহাদুর, ভারত-নেপাল রেলপথের সূচনা

এদিন কুণাল মিঠুন চক্রবর্তীর সিনেমার সংলাপ ‘মারবো এখানে লাশ পড়বে শ্মশানে’, ‘আমি জাত গোখরো’ নিয়ে ধুয়ে দেন তাঁকে। বললেন, “আপনি একটা জলঢোঁড়া সাপ।” তিনি আরও বলেন,”এতদিন ছিল আদি বিজেপি, নব্য বিজেপি , এবারে আপনি তো উধাও বিজেপিতে চলে গিয়েছিলেন। বাংলার মানুষ আপনাকে পছন্দ করছে না। আপনার যে অভিনেতা হিসেবে সম্মান, সমাজসেবী হিসেবেও ছিল সেখানে অকৃতজ্ঞ বেইমান রাজনীতিবিদদের তকমা আপনি কেন নেবেন দাদা? আমার মনে হয় এগুলো আপনাকে দিয়ে কেউ করাচ্ছে।”

শারীরিক অসুস্থতার কারণে প্রচার থেকে দূরে থাকলেও ভিডিয়ো বার্তায় বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের হয়ে ভোট চান অভিনেতা মিঠুন চক্রবর্তী। জানান, তাঁর সঙ্গে দাদা-বোনের সম্পর্ক অগ্নিমিত্রার। কোনও স্বার্থ ছাড়াই বছরের পর বছর, প্রতি দিন তাঁর খোঁজ নেন অগ্নিমিত্রা। জানিয়েছেন, তাঁর সমস্ত পোশাকের ডিজাইনও করে দেন। এ সবের সঙ্গেই তিনি বলেছেন, ‘‘অগ্নি ভাল ঘর থেকে এসেছে। ওঁর কোনও অর্থের প্রয়োজন নেই। ও মানুষের জন্য কাজ করতে চায়। তাই ওকে জেতাতে হবে। ভয় না পেয়ে ভোট দিতে হবে। গ্যারান্টি দিয়ে বলছি ও সুখে, দুঃখে সব সময় পাশে থাকবে।’’ মিঠুন আরও বললেন, ‘‘আমায় ভালবেসে থাকলে আমার এই কথাটা রাখুন। অগ্নিকে জেতান।’’

spot_img

Related articles

জরুরি কারণ ছাড়া ছুটি নয়! ভোটের আগে পুলিশে ছুটিতে কড়াকড়ি 

আসন্ন বিধানসভা নির্বাচন ২০২৬-এর প্রেক্ষিতে রাজ্য পুলিশের ক্ষেত্রে ছুটি মঞ্জুরির উপর জারি হল কড়া বিধিনিষেধ। নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ...

ঝুলে ৬০ লক্ষ নাম, দ্রুত ভোটার তথ্যের জট কাটাতে তৎপর কমিশন 

রাজ্যে এখনও বিবেচনাধীন তালিকায় ঝুলে রয়েছে প্রায় ৬০ লক্ষ ভোটারের নাম। তবে সেই সংখ্যা দ্রুত কমানোর উদ্যোগ নেওয়া...

আরসিবির স্বস্তি, বিরাটদের জন্য চিন্নাস্বামীর দরজা খুলে দিল কর্নাটক সরকার

আইপিএল(IPL) শুরুর আগেই স্বস্তিতে আরসিবি (RCB)। অনিশ্চয়তার পর অবশেষে বিরাট কোহলিদের চিন্নাস্বামী স্টেডিয়ামে আইপিএল(IPL) ম্যাচ আয়োজনের অনুমতি দিল...

হাইকোর্টে নওশাদ, SIR সম্পূর্ণ না হওয়ায় ভোট পিছোনোর দাবি বিধায়কের

রাজ্যে এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার আগেই বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন, এই অভিযোগ তুলে কলকাতা হাই...