Friday, June 19, 2026

Arian-drug : আরিয়ান মাদক মামলার অন্যতম সাক্ষীর আচমকা হৃদরোগে মৃত্যু 

Date:

Share post:

শাহরুখ খানের পুত্র আরিয়ান খান মাদক মামলায় নাটকীয় মোড় । আচমকাই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল আরিয়ান মামলার অন্যতম সাক্ষী প্রভাকর সেইলের। প্রভাকরের আইনজীবী তুষার খান্ডারে জানিয়েছেন, শুক্রবার মুম্বইয়ের চেম্বুরে মাহুল এলাকায় হৃদরোগে আক্রান্ত হয়ে প্রভাকরের মৃত্যু হয়েছে। যদিও প্রভাকরের এর আগে হৃদরোগের কোনও সমস্যা ছিল বলে আইনজীবী জানাতে পারেননি। আরও চাঞ্চল্যকর তথ্য হল প্রভাকর মাত্র কয়েক মাস আগে অভিযোগ করেছিলেন যে, মাদক মামলায় শাহরুখপুত্র আরিয়ানের বিরুদ্ধে বয়ান দেওয়ার জন্য তার উপর জোর করা হচ্ছে। তাকে ক্রমাগত হুমকি এবং ধমকি দেওয়া হচ্ছে। শুধু তাই নয় আরও জানা গিয়েছে যে এনসিবি-র আধিকারিক সমীর ওয়াংখেড়ে নাকি ফোনে গোসাভিকে ওই প্রস্তাব দিয়েছিলেন । প্রভাকর নাকি নিজেই এই তথ্য জানিয়েছেন। প্রভাকর হলেন শাহরুখ পুত্রের দেহরক্ষী বাহিনীর প্রধান গোসাভির টিমের অন্যতম সদস্য। এখানেই শেষ নয় । প্রকাশ্যে এমন তথ্যও এসেছে যে শাহরুখের থেকে ২৫ কোটি টাকা আদায় করার জন্যই নাকি সমীর ওয়াংখেড়ে আরিয়ানকে মিথ্যে মাদক মামলায় ফাঁসিয়েছেন। এবং তার বিরুদ্ধে সাক্ষী -তথ্য-প্রমাণ জোগাড়ের চেষ্টা করছেন।

 

Related articles

২১ জুলাইয়ের সভা নিয়ে মমতা-অভিষেককে অবমাননা নোটিশ হাইকোর্টের, প্রতিক্রিয়া কুণালের

একুশে জুলাই শহিদ স্মরণে রাস্তা বন্ধ করে সভা নয়। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং দলের সর্বভারতীয়...

গ্রেফতার তারকেশ্বরের প্রাক্তন বিধায়ক রামেন্দু

দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হল তারকেশ্বরের প্রাক্তন তৃণমূল বিধায়ক রামেন্দু সিংহ রায়কে (Ramendu Singha Roy)। সরকারি...

প্রচণ্ড বৃষ্টিতে ভেসে গেল দুধিয়ার অস্থায়ী সেতু

একটানা ভারী বৃষ্টির জেরে ফের বিপর্যস্ত হল পাহাড়-সমতলের যোগাযোগ ব্যবস্থা। শুক্রবার সকালে বালাসন নদীর জলস্তর হঠাৎ বেড়ে যাওয়ায়...

যোগ দিবসের কর্মসূচিতে সরকারি কর্মীদের যোগদান বাধ্যতামূলক নয়, সাফ জানালো হাই কোর্ট

২১ জুন যোগ দিবসের কর্মসূচিতে রাজ্যের সরকারি কর্মীদের উপস্থিতি বাধ্যতামূলক নয়। শুক্রবার জানাল কলকাতা হাইকোর্ট (Calcutta High court)।...