Saturday, April 4, 2026

সুখবর: এবার নতুন ভূমিকায় কমেডিয়ান ভারতী সিং

Date:

Share post:

সুখবর। বাবা-মা হলেন কমেডি কুইন ভারতী সিং ( Bharti Singh) এবং হর্ষ লিম্বাচিয়া (Haarsh Limbachiaa)। এতদিন ভারতী ছিলেন কমেডি কুইন। এবার দায়িত্বশীল মায়ের ভূমিকায় তাঁর নতুন পথ চলা শুরু হল। সম্প্রতি তিনি জন্ম দিয়েছেন একটি ফুটফুটে পুত্রসন্তানের (Baby Boy)।

কয়েকদিন আগেই ভারতীর সন্তানকে নিয়ে ভুয়ো খবর রটেছিল সোশ্যাল মিডিয়ায়। একটি ছবি ভাইরাল হয় যেখানে ভারতীকে দেখা যায় দুটো যমজ সদ্যজাতকে নিয়ে। এখানেই শেষ নয় এটাও রটে যায় ভারতী জন্ম দিয়েছে কন্যা সন্তানের। যদিও এই খবর সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়ার পর সেই খবরে বিশ্বাস না করতে ভারতী তাঁর ভক্তদের অনুরোধ জানিয়েছিলেন। তিনি বলেছিলেন, সুখবরটা তিনি এবং হর্ষ একসঙ্গে তাঁর ভক্তদের সঙ্গে ভাগ করে নেবেন। অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে ভারতীর কোল আলো করে জন্ম নিল পুত্রসন্তান।

হর্ষ তাঁর ইনস্টাগ্রাম(Instagram) পোস্টের মাধ্যমে ফলোয়ার্সদের দিলেন এই সুখবর। দিনকয়েক আগেই অন্তঃসত্ত্বা অবস্থায় একটা ফটোশ্যুট করেছিলেন ভারতী এবং হর্ষ। সেই ফটোশ্যুটের ছবি শেয়ার করেই তিনি জানান তাঁদের ছেলে হয়েছে।

ইনস্টাগ্রামে এই পোস্ট দেওয়ার পরেই ভারতী এবং হর্ষকে শুভেচ্ছাবার্তায় ভরিয়ে দিয়েছেন তাঁদের ইন্ডাস্ট্রির বন্ধুবান্ধব শুভানুধ্যায়ী এবং অনুরাগীরা। সম্প্রতি একটি সাক্ষাৎকারে ভারতী তাঁর আসন্ন সন্তান জন্মানোর আনন্দকে ভাগ করে নিতে গিয়ে বলেছিলেন, যে সন্তানকে নিয়ে তাঁদের অনেক সুন্দর সুন্দর পরিকল্পনা আছে। যা তাঁরা সবসময় নিজেদের মধ্যে কথা বলেই ঠিক করবেন। এটাও বলেন, তাঁর বিশ্বাস তাঁদের সন্তানও তাঁদের মতোই মজার এবং খুব ভাল মানুষ হবেন। গতবছর ভারতী তাঁর প্রেগনেন্সির কথা ঘোষণা করেছিলেন। তারপর একদিনও কাজ বন্ধ রাখেননি। সেই অবস্থায় সাফল্যের সঙ্গে নিজের কর্মজগতের দায়িত্ব পালন করে গেছেন। ভারতী এবং হর্ষকে সম্প্রতি দেখা যাচ্ছিল ‘হুনারবাজের’ সেটে। এই কাজ করতে করতেই ব্রেক নিলেন। অনুরাগীরা অপেক্ষার অবসান ঘটিয়ে আবার মাতৃত্বের প্রাথমিক ধাপ সামলে আবার কাজের জগতে ফিরবেন এমনটাই আশা করছে সবাই।

আরও পড়ুন- Sourav Ganguly: ভারতীয় দলের কোচ হিসাবে দ্রাবিড়েই ভরসা মহারাজের

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...