Thursday, June 25, 2026

পুতিনকে গ্রেফতারের দাবি

Date:

Share post:

এবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির (Russian President Vladimir Putin) পুতিনকে গ্রেফতারের দাবি জানালেন আন্তর্জাতিক আদালতের প্রাক্তন প্রধান প্রসিকিউটর কারলা ডেল পন্টে (Carla Del Ponte)।

ডেল (Carla Del Ponte) বলেন, ভ্লাদিমির পুতিন (Vladimir Putin) একজন যুদ্ধাপরাধী। পুতিনকে গ্রেফতার করতে তাঁর বিরুদ্ধে আন্তর্জাতিক গ্রেফতারি পরোয়ানা জারি হওয়া উচিত। পুতিনের বিরুদ্ধে ঘরে-বাইরে ক্রমশই ক্ষোভ বাড়ছে। ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার পর দেশে পুতিন বিরোধী বিক্ষোভ ক্রমশই বাড়ছে। পাশাপাশি আন্তর্জাতিক দুনিয়াতেও একঘরে হয়ে পড়েছেন রুশ প্রেসিডেন্ট।

আরও পড়ুন: শিক্ষক থেকে রাতারাতি ঝাড়ুদার ৩৪৪ জন, ভয়ঙ্কর কাণ্ড বাম শাসিত কেরলে

শনিবার ইউক্রেন (Ukraine) দাবি করেছে, দেশের উত্তরাংশ থেকে রুশ সেনা দ্রুত পশ্চাদপসরণ করছে। রাজধানী কিয়েভ-সহ বিভিন্ন শহর থেকেই পিছু হটতে বাধ্য হয়েছে পুতিন বাহিনী। এদিন ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি (Ukraine President Volodimir Zelenskyy) দাবি করেছেন, ধ্বংস হয়ে যাওয়া মারিউপোল (Mariupol) শহর থেকে তাঁরা চার হাজারেরও বেশি মানুষকে সরিয়ে এনেছেন। তবে এখনও বহু মানুষ আটকে আছেন। দক্ষিণ ইউক্রেনের বন্দর শহর মাইকোলিয়েভে ক্ষেপণাস্ত্র হানায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৩৫।




Related articles

শিলিগুড়িতে মূক ও বধির মহিলাকে গণধর্ষণ! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ পরিবারের

ভোটের আগে ‘বেটি বাঁচাও’ স্লোগান দিয়ে মাঠ কাঁপানো বিজেপি যে নারী নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ, তা আরও একবার...

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...