Saturday, April 4, 2026

ATK Mohunbagan: আরও দু’বছর বাগানেই কিয়ান

Date:

Share post:

আরও দু’বছর এটিকে মোহনবাগানে (ATK Mohunbagan) থাকছেন কিয়ান নাসিরি(Kiyan Nassiri)। রবিবার এমনটাই জানান হল বাগানের তরফ থেকে। ইতিমধ্যেই এটিকে মোহনবাগান সমর্থকদের নয়নের মণি হয়ে উঠেছেন কিয়ান। গত ডার্বিতে হ্যাটট্রিক করে বাগান সমর্থকদের নয়নের মনি হয়েছেন তিনি।

আরও দু’বছর বাগানে থাকা নিয়ে কিয়ান বলেন,”এটিকে মোহনবাগান দেশের অন্যতম সেরা দল। সেই দলের কোচ আমাকে চেয়েছেন এবং আমি সবুজ মেরুণ জার্সি পরে পরের মরশুমেও খেলব এটাই বিরাট ব্যাপার। নিজেকে আরও উন্নতি করতে হবে। সবুজ-মেরুণ জার্সি পরে যুবভারতীতে দর্শকদের সামনে খেলার সুযোগ পাব এটার জন্য মুখিয়ে আছি। গত আইএসএলে ডার্বির হ্যাটট্রিক অতীত। এখন সামনের দিকে তাকাতে চাই। সামনের মরশুমে আরও ভালো করতে হবে। দলকে জেতাতে হবে। কোচ এবং দলের সব সিনিয়র ফুটবলাররা সব সময় আমাকে উদ্বুদ্ধ করেন ভালো খেলতে। সেটাও তো বাড়তি পাওনা।”

সামনেই এএফসি কাপ। এএফসি কাপে খেলা এবং বেশি গেমটাইম পাওয়া নিয়ে প্রচন্ড আশাবাদী কিয়ান। এই তিনি বলেন, “আইএসএলে গোল পেলেও এখনও কোনও স্তরের আন্তর্জাতিক ম্যাচে গোল নেই আমার। যুবভারতীর ভরা দর্শকের সামনে টিমে সুযোগ পেলে দলকে জেতানো এবং গোল করাই লক্ষ্য থাকবে আমার।”

এদিকে এএফসি কাপে চার বিদেশী খেলানোর নিয়ম থাকায় কিয়ানের মত তরুণ ফুটবলারদের উপর বেশি জোর দিচ্ছেন কোচ জুয়ান ফেরান্ডো। তিনি বলেন, “আমার দলে যুব ফুটবলারদের গুরুত্ব বেশি। ভারসাম্য রাখতে কিয়ানদের মত যুব প্রতিভা তাই এই মুহুর্তে খুব জরুরি।”

আরও পড়ুন:Sourav Ganguly: ভারতীয় দলের কোচ হিসাবে দ্রাবিড়েই ভরসা মহারাজের

Related articles

বাংলার অভিজ্ঞ আইপিএস সুপ্রতিম সরকারকে তামিলনাড়ুতে পাঠাল কমিশন

দায়িত্ব হাতে নিয়েই পুলিশ প্রশাসনে বদলাতে শুরু করে নির্বাচন কমিশন। (Election Commission)। বাংলাকে চেনা দক্ষ অফিসারদের বদলে ভিন...

রাহুলের মৃত্যুর তদন্ত চেয়ে আর্টিস্টস ফোরামের সঙ্গে রিজেন্ট পার্ক থানায় FIR প্রিয়াঙ্কার,

স্টার জলসার ধারাবাহিক 'ভোলে বাবা পার করেগা'র শ্যুটিং করতে গিয়ে গত ২৯ মার্চ রবিবাসরীয় বিকেলে তালসারির সমুদ্র সৈকতে...

‘’পলাতকদের ক্ষমা করবেন না’’, রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর

''পলাতকদের ক্ষমা করবেন না'', মালতিপুরের সামসি কলেজ মাঠের জনসভা থেকে রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে (Mausam Noor)নিশানা করলেন...

শুধু বিজেপি নয়, কংগ্রেসের রাজ্যেও পরিযায়ী শ্রমিক-অত্যাচার: মালদহ থেকে নিশানা মমতার

রাজ্যের যে সব জেলা থেকে ভিন রাজ্যে কাজে যাওয়া পরিযায়ী শ্রমিকরা অত্যাচারের মুখে পড়েছে, বা মৃত্যু হয়েছে, তার...