Saturday, June 20, 2026

বিজেপি করায় কাজ পাচ্ছেন না: রুদ্রনীল, অভিযোগ অবাস্তব, অসার, বললেন কুণাল

Date:

Share post:

বিজেপি করায় কাজ পাচ্ছেন না। এমনটাই দাবি অভিনেতা তথা বিজেপি নেতা রুদ্রনীল ঘোষের। তিনি বলেন, গত ১৬ মাস ধরে মূল ধারার পরিচালক, প্রযোজকরা তাঁকে কাজ দিতে পারছেন না। কারণ নাকি তিনি বিজেপিতে যোগ দিয়েছেন। কিন্তু তাহলে বিজেপি নেত্রী অঞ্জনা বসু এখনও একটি ধারাবাহিকে কীভাবে অভিনয় করছেন। কেউ তৃণমূল, কেউ বাম, কেউ বিজেপি আবার কেউ কংগ্রেস করছেন তাঁরা দিব্যি কাজ করে চলেছেন সিরিয়ালে। রুদ্রনীলকে (Rudranil Ghosh) পাল্টা দিয়েছেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)।

আরও পড়ুন: কংগ্রেসের অপবাদের চেষ্টা ব্যর্থ: তপন খুনে রাজনীতি নেই, জানালেন পুলিশ সুপার

রবিবার বিজেপি-র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের (Sukanta Majumdar) সঙ্গে দেখা করেন রুদ্রনীল। ইন্ডাস্ট্রিতে কাজ না পাওয়া নিয়ে বিজেপি রাজ্য সভাপতির কাছে অভিযোগ জানান তিনি। তারপর সংবাদমাধ্যমের সামনে রুদ্রনীল বলেন, “এক সময় পরিচালক-প্রযোজকদের অন্যতম পছন্দের অভিনেতা ছিলাম আমি। কিন্তু এখন মূল ধারার পরিচালক প্রযোজকরা আমাকে ডাকেন না। রাজনীতি তো আমার পেশা নয়, অভিনয়ই ভালোবাসা এবং পেশা।” তিনি আরও বলেন,  “দাঁত চেপে লড়াই করছি আমি। যাঁরা বিজেপি-তে এসেছিলেন, লড়াই করতে না পেরে অনেকেই ফিরে গিয়েছেন শাসক শিবিরে।”

রুদ্রনীল ঘোষের (Rudranil Ghosh) বিজেপি করায় কাজ না পাওয়ায় অভিযোগ খারিজ করে দিয়েছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। তাঁর কথায়, “বাংলা সিরিয়ালেও এমন অনেকে রয়েছেন, যাঁদের কেউ তৃণমূল, কেউ বাম, কেউ বিজেপি আবার কেউ কংগ্রেস করেন তাঁরা দিব্যি কাজ করে চলেছেন। তাই রুদ্রনীলের অভিযোগ অবাস্তব এবং অসার।” উদাহরণ দিয়ে কুনাল (Kunal Ghosh) বলেন, “বাদশা তো ঘোষিতভাবে বামপন্থী। অত্যন্ত ভালো ছেলে, ভালো অভিনেতা। কাজ করছে তো!” সবশেষে এদিন কুণাল রুদ্রনীলের উদ্দেশে বলেন, “বিজেপি এমনিতেই একটি নাট্যশালা। কমেডি ধারাবাহিক। ওখানেই তো অভিনয় করছেন রুদ্রনীল ঘোষ। তাহলে কাজ না পাওয়ার কথা আসছে কোত্থেকে?”



Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...