Monday, April 6, 2026

চোখে আঘাত লেগেছে মালাইকা আরোরার, হল সিটি স্ক্যানও

Date:

Share post:

রবিবার সকালে সিটি স্ক্যান হয়েছে মালাইকার। চিকিৎসকরা জানিয়েছেন অভিনত্রীর চোখে আঘাত লেগেছে। তবে ভয়ের কিছু নেই। কিছুদিন বিশ্রামে থাকতে বলা হয়েছে অভিনেত্রীকে।

শনিবার সন্ধ্যায় গাড়ি দুর্ঘটনায় জখম হয়েছেন বলিউড অভিনেত্রী মালাইকা আরোরা। দুটি গাড়ির সঙ্গে অভিনেত্রীর গাড়িটির ধাক্কা লাগে। গাড়িটিও ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে অভিনেত্রী এখন স্থিতিশীল বলে জানিয়েছেন মালাইকার বোন অমৃতা আরোরা।

পুলিশ জানিয়েছে, শনিবার সন্ধ্যায় একটি ফ্যাশন শোয়ে অংশগ্রহণ করে ফিরছিলেন মালাইকা।  মুম্বই-পুণে হাইওয়ের ৩৮ কিমি পয়েন্টে খোপোলির কাছে তাঁর গাড়ির সঙ্গে আরও দু’টি গাড়ির সংঘর্ষ হয়। ওই এলাকাটি এমনিতেই দুর্ঘটনাপ্রবণ এলাকা বলে পরিচিত। কিন্তু কীভাবে এই দুর্ঘটনা ঘটল তা এখনও স্পষ্ট নয়। মালাইকার গাড়ির চালক নিয়ন্ত্রণ হারিয়েছিলেন নাকি অন্য গাড়ির চালকের ভুলে এই দুর্ঘটনা তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। এদিকে মালাইকা এখন সঙ্কটমুক্ত বলে তাঁর পরিবার সূত্রে জানানো হয়েছে। মালাইকার বোন অভিনেত্রী অমৃতা জানিয়েছেন, গতকাল দুর্ঘটনার পরেই তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। কিন্তু এখন মালাইকার শারীরিক অবস্থা স্থিতিশীল।

Related articles

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...

সুপ্রিম কোর্টে SIR মামলা: ট্রাইবুনাল, নাম বাদ পড়া ভোটারে নির্দেশের অপেক্ষা

নির্বাচনের আগে ভোটার তালিকা ও ন্যায্য ভোটারদের তালিকায় জায়গা পাওয়া, না পাওয়া নিয়ে উত্তাল রাজনীতি। এই পরিস্থিতিতে সোমবার...

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...