Saturday, April 4, 2026

Mimi Chakraborty: শ্যুটিং শেষ হিন্দি ‘পোস্ত’র, বলিউডে মিমির পরের ছবি কী?

Date:

Share post:

বাংলা ছবি ফের বলিউডে। কলকাতা, বাংলা পেরিয়ে এবার টিনসেল টাউনে পাড়ি দিয়েছে ‘পোস্ত'(Posto), এখবর পুরনো। কিন্তু টাটকা খবর এটাই যে প্রায় দেড় মাস ধরে মুম্বই-কলকাতা যাতায়াত শেষ হল পরিচালক-প্রযোজক জুটি নন্দিতা রায়-শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের(Nandita Ray- Shiboprosad Mukhopadhyay)। কারণ ফাইনালি শেষ হল শ্যুটিং। কিন্তু পোস্ত ছবির নায়িকা কী করছেন? বলিউডে নেক্সট প্রোজেক্ট নিয়ে এখনই মুখ খুললেন না মিমি(Mimi Chakraborty)। আপাতত তিনি মজেছেন উইন্ডোজ প্রোডাকশনস (Windows Production) এবং ভায়াকম ১৮-এর যৌথ প্রযোজনায় তৈরি হওয়া নতুন হিন্দি ছবি ‘শাস্ত্রী বিরুদ্ধ শাস্ত্রী'(Shahstri viruddh Shahstri) নিয়ে।

মুখ্যমন্ত্রীর ছবি বিকৃত করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট, ধৃত কংগ্রেস-সিপিএম কর্মী

এখন থেকে বছর পাঁচেক আগে ২০১৭ তে বাঙালিকে ‘পোস্ত’ উপহার দিয়েছিলেন নন্দিতা রায়-শিবপ্রসাদ মুখোপাধ্যায়। এই প্রথম সর্বভারতীয় একটি প্রযোজনা সংস্থা ভায়াকম ১৮ বাংলার প্রযোজনা সংস্থার সঙ্গে হাত মিলিয়ে ছবি বানিয়েছে। বাংলা চলচ্চিত্র জগতের জন্য এই হিন্দি ছবিটি যে সুখবর বয়ে আনবে, তা নিয়ে আশাবাদী পরিচালক ।

সৌমিত্র চট্টোপাধ্যায়, মিমি চক্রবর্তী, যিশু সেনগুপ্ত, পরান বন্দ্যোপাধ্যায়ের রসায়ন বক্স অফিসেও লক্ষ্মীলাভ করেছিল সেই সময়ে। রক্তের সম্পর্ক, দায়িত্ব বোধ, সম্পর্কের টান, এই সব ভাবনাকে এবার বলিউডের জন্য ফুটিয়ে তুলেছেন শিবু নন্দিতা ‘শাস্ত্রী বিরুদ্ধ শাস্ত্রী’-তে । এই ছবির অন্যতম আকর্ষণ মিমি চক্রবর্তী।তিনি ছাড়া বাকি সবাই মুম্বইয়ের অভিনেতা-অভিনেত্রী। এই ছবির হাত ধরেই হিন্দি ছবিতে জগতে পা রেখেছেন সাংসদ-অভিনেত্রী মিমি।

পরেশ রাওয়াল, নীনা কুলকার্নি, শিব পণ্ডিতের মতো তাবড় তাবড় শিল্পীদের সঙ্গে কাজ করে অভিভূত শিবপ্রসাদ। পরেশ রাওয়াল এই ছবির সম্পদ। এই ছবিতে গোটা দেশের ছোট সংস্করণ বলা যেতে পারে। বাংলার পাশাপাশি পশ্চিম ভারত এমনকি দক্ষিণ ভারত হাত মিলিয়েছে , একসাথে কাজ করেছেন বহু কলাকুশলী। পরেশ যেমন গুজরাতের মানুষ, ছবির চিত্রগ্রাহক সানু জন ভারগিস মালয়ালী। নীনা মহারাষ্ট্রীয়। ছবিতে এসে মিশেছে বিভিন্ন রাজ্যের সংস্কৃতি। উইন্ডোজের আগামি হিন্দি ছবিতে তাই অনুভূতি, অভিব্যক্তি, আবেগ আর সম্পর্কের বৈচিত্র দেখা দেবে বলাইবাহুল্য ।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...