Tuesday, March 31, 2026

জলপাইগুড়ির শিল্পতালুকে দুষ্কৃতী হামলা

Date:

Share post:

জলপাইগুড়ির রাজগঞ্জে মগরসুব্বা শিল্পতালুকে দুষ্কৃতী হামলার ঘটনা ঘটল। এই শিল্পতালুকের ভিতরেই শক্তি স্টিল কারখানাটি । সেখানেই হামলা চালানো হয়েছে বলে অভিযোগ। হামলার ভিডিও ফুটেজ জমা দিয়ে থানায় অভিযোগ  দায়ের করেছে কারখানা কর্তৃপক্ষ।  এই ঘটনায় ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করেছে পুলিশ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার শিল্পোদ্যোগীদের  এরাজ্যে শিল্প গড়ে তোলার জন্য আহ্বান জানাচ্ছেন। মুখ্যমন্ত্রী বলেছেন  শিল্পক্ষেত্রে কোন ওরকম দাদাগিরি বা গুণ্ডামি চলবে না।  অথচ তারই মধ্যে দুষ্কৃতীদের এই তাণ্ডবে নিন্দার ঝড় সর্বত্র।  এই হামলার  ঘটনার নিন্দা করে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হওয়ার কথা জানিয়েছে নর্থ বেঙ্গল ইন্ড্রাস্ট্রিজ অ্যাসোসিয়েশন। বছর চারেক আগে  এই রাজগঞ্জ ব্লকেরই আমবাড়ি শিল্পতালুকে দুষ্কৃতী তাণ্ডবের ঘটনা ঘটেছিল। সেসময় মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে তা বন্ধ হয়। প্রত্যক্ষদর্শীদের বিবরণ থেকে জানা গিয়েছে শক্তি স্টিল কারখানায় ঢিল ছুঁড়ে, লাঠি মেরে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। মেঝে জুড়ে ছড়িয়ে রয়েছে কাচের ভাঙা টুকরো। সঙ্গে বড় বড় পাথর। কারখানার তরফে জমা দেওয়া  ভিডিওতে দেখা যাচ্ছে, একাধিক দৃষ্কৃতী জড়ো হয়ে এক নাগাড়ে  পাথর ছুড়ে চলেছে কারখানা লক্ষ্য করে।

 

Related articles

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি, করণদিঘির সভা থেকে হুঁশিয়ারি অভিষেকের

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি! বাংলা বিরোধী বিজেপি যেভাবে বাংলার মানুষকে অপমান করেছে, বঞ্চিত করেছে, এসআইআরের নামে...

আজ কোনও ফর্ম এলে তা ভোটার তালিকায় থাকবে না: দুদিনের অশান্তি শেষে জবাব মনোজের

নির্বাচনের এসআইআর প্রক্রিয়াকে আরও জটিল করে হাজার হাজার ফর্ম-৬ জমা দেওয়ার প্রক্রিয়ায় চালিয়েছে বিজেপি সোমবার থেকে। সোজা মুখ্য...