Sunday, March 29, 2026

কংগ্রেসের হাত ধরার অর্থ আত্মহত্যা করা: কড়া সুরে সরব সুখেন্দুশেখর

Date:

Share post:

তৃণমূল মুখপাত্র জাগো বাংলার(Jago Bangla) সম্পাদকীয়তে বারবার কাঠগড়া তোলা হয়েছে কংগ্রেসকে। দেশের প্রাচীন রাজনৈতিক দলের ব্যর্থতা বিজেপির(BJP) বিরুদ্ধে লড়াইয়ে তাদের সদিচ্ছা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে। এহেন পরিস্থিতির মাঝেই এবার চড়া সুরে কংগ্রেসের(Congress) বিরুদ্ধে সরব হলেন তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায়(Sukhendu Shekhar Roy)। স্পষ্ট ভাষায় তিনি জানিয়ে দিলেন কংগ্রেসের হাত ধরার অর্থ আত্মহত্যা করা।

সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে কংগ্রেস প্রসঙ্গে সুখেন্দুশেখর রায় বলেন, “আত্মসমালোচনা করে সংশোধনের পথে হাঁটার মানসিকতাটুকুও কংগ্রেসের নেই। ওই দলের সঙ্গে হাত মিলিয়ে আত্মহত্যা করতে যাব কেন আমরা? কংগ্রেস যদি রাজনৈতিকভাবে বাঁচতে চায়, তাহলে আত্মসমীক্ষা করুক। ধারাবাহিক বিপর্যয়ের কারণ অনুসন্ধান করুক ওরা। জানুক, অন্যান্য দলের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলা দরকার। সেটা না করলে কংগ্রেসের স্বাভাবিক মৃত্যু রোধ করবে কে? ন্যাচারাল ডেথ হবে! পৃথিবীতে অনেক পার্টি উঠে গিয়েছে, কংগ্রেসও উঠে যাবে।”

আরও পড়ুন:উত্তরপ্রদেশে জয়ের পরে বিজেপি-র রিটার্ন গিফ্ট ‘দ্রব্যমূল্য বৃদ্ধি’: তোপ দাগলেন মমতা

প্রসঙ্গত, কংগ্রেসের বিরুদ্ধে তৃণমূলের তোপ এই প্রথমবার নয়। এর আগেও তৃনমূলের পক্ষ থেকে বলা হয়েছিল, একদিকে বিজেপিকে হারিয়ে চলেছে তৃণমূল। অন্যদিকে বিজেপির কাছে লাগাতার হেঁটে চলেছে কংগ্রেস। এই পরিস্থিতিতে এবার সুখেন্দুশেখর রায় স্পষ্ট জানিয়ে দিলেন কংগ্রেসের হাত ধরার অর্থ আত্মহত্যার শামিল।

Related articles

অবাধ ভোটের লক্ষ্যে বেনজির নজরদারি, ‘বুথ ক্যাপচারিং’ রুখতে নয়া দাওয়াই সিইও-র

স্বচ্ছ ও অবাধ নির্বাচন নিশ্চিত করতে এ বার বেনজির পদক্ষেপ করতে চলেছে নির্বাচন কমিশন। প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে...

দুই কিস্তি নয়, ৩১ মার্চের মধ্যেই বকেয়া ডিএ একসঙ্গেই মেটানোর নির্দেশিকা রাজ্যের 

বকেয়া মহার্ঘ ভাতা (ডিএ) নিয়ে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। পূর্বের নির্দেশে আংশিক পরিবর্তন করে জানানো হয়েছে, ২০১৬...

নির্বাচনী প্রচারের ফাঁকে মহাবীর মন্দির পরিদর্শনে মুখ্যমন্ত্রী, আপ্লুত পুরুলিয়ার আমলাপাড়া

লোকসভা নির্বাচনের প্রচার ঘিরে এখন তপ্ত লালমাটির জেলা। শনিবার রঘুনাথপুর ও কাশীপুরে জোড়া সভা শেষ করে জেলা শহর...

নাগরিকত্ব হরণের চেষ্টার প্রতিবাদ: রাসবিহারীর সভায় বিজেপি ও কমিশনের বিরুদ্ধে জোটবদ্ধ গণমঞ্চ-একতা মঞ্চ

বাঙালির নাগরিকত্ব ও ভোটাধিকার হরণের চেষ্টার বিরুদ্ধে ফের সরব হল নাগরিক সমাজ। শনিবার দক্ষিণ কলকাতার রাসবিহারীতে ‘দেশ বাঁচাও...