Tuesday, June 23, 2026

উত্তরপ্রদেশে জয়ের পরে বিজেপি-র রিটার্ন গিফ্ট ‘দ্রব্যমূল্য বৃদ্ধি’: তোপ দাগলেন মমতা

Date:

Share post:

দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে কেন্দ্রকে প্রবল আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার, নবান্নে (Nabanna) রামহাটের নিহতদের একজনকে প্রতিশ্রুতি মতো চাকরির নিয়োগপত্র তুলে দেন মুখ্যমন্ত্রী। এরপরই সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগেন তিনি। বলেন, উত্তরপ্রদেশের জয়ের পরে বিজেপি-র (BJP) রিটার্ন গিফ্ট হিসেবে সব জিনিসের দাম বাড়িয়েছে। রোজ পেট্রোপণ্যের দাম বাড়ছে, কেন্দ্র তোয়াক্কা করছে না বলে অভিযোগ করেন মমতা। এই মূল্য বৃদ্ধি রুখতে সব রাজনৈতিক দলকে ডেকে কেন্দ্রের বৈঠক করা উচিত বলে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী।

মমতা বলেন, তাঁর আমলে রাজ্যে কোনও জিনিয়ের মূল্য বৃদ্ধি করেনি রাজ্য সরকার। শুধু দুধের দাম, কৃষকদের সুবিধার্থে কিছুটা বাড়ানো হয়েছে। কিন্তু কেন্দ্রের বিজেপি সরকার পেট্রোপণ্যে থেকে শুরু করে সব জিনিসের দাম বাড়িয়েছে। শ্রীলঙ্কার প্রসঙ্গ টেনে দেশের রাজনৈতিক আর্থিক অবস্থা সংকটজনক বলে উল্লেখ করেন তিনি। পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি, পিএফের (PF) সুদ কমানো-সহ একাধিক ইস্যুতে কেন্দ্রের মোদি সরকারের বিরুদ্ধে তোপ দাগেন মুখ্যমন্ত্রী।

এর পাশাপাশি, বিজেপি-সিপিএম-কংগ্রেসকে একসারিতে বসিয়ে তোপ দেগেছেন মমতা। আগে তিনি এই তিনি বিরোধীকে ‘জগাই-মাধাই-গদাই’ বলে কটাক্ষ করেছেন। এবার সেই আক্রমণের সুর চড়িয়ে মমতা বলেন, “বিজেপি (BJP) তো বোকা। সিপিআইএম (CPIM) দেয় ধোঁকা। আর কংগ্রেস (Congress) ওদের পোকা।”

মুখ্যমন্ত্রীর আভিযোগ, বিরোধীদের আক্রমণের নিশানায় শুধুই তিনি। “খালি মমতার শাড়িতে কালি ছেটানোর পরিকল্পনা! কিন্তু মনে রাখবেন আমার শাড়িতে কালি ছেটালে আমিও কিন্তু মোবিল ঢালতে জানি। নিজেরা মেরে, মৃতদেহ নিয়ে নবান্ন অভিযানের পরিকল্পনা বন্ধ করুন। খালি কুৎসা আর ষড়যন্ত্র।

 

Related articles

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...