Tuesday, June 23, 2026

১২ জন ফুটবলার খেলিয়ে বড় শাস্তির মুখে পড়তে পারে বায়ার্ন মিউনিখ

Date:

Share post:

বড় শাস্তির মুখে পড়তে পারে বায়ার্ন মিউনিখ (Bayern Munich)। কয়েক সেকেন্ডের জন‍্য ১২ জন ফুটবলারকে নিয়ে ম‍্যাচ খেলার অভিযোগ উঠল বায়ার্নের বিরুদ্ধে। আর এর ফলে বড় শাস্তির মুখে পড়তে পার জার্মানের এই ক্লাবটি।

গত রবিবার সন্ধ্যায় বুন্দেশলিগায় এক আজব ঘটনারই সাক্ষী থাকল ফুটবল প্রেমী দর্শকেরা। ঘটনাটি ঘটল বায়ার্ন মিউনিখ বনাম ফ্রেইবুর্গের ম্যাচে। বায়ার্ন এই ম্যাচে ১৭ সেকেন্ড ১২ জন ফুটবলার নিয়েই ম‍্যাচ খেলল। ঘটনার সূত্রপাত ম‍্যাচের ৮৬ মিনিটে। সেই সময় দুটি পরিবর্তনের সিদ্ধান্ত নেয় বায়ার্ন। কোরেন্টিন টোলিসো এবং কিংসলে কোম্যানকে বেঞ্চে বসিয়ে মার্সেল সাবিৎজার এবং নিকলাস জুলাকে মাঠে নামানোর সিদ্ধান্ত নেয় বায়ার্ন। কিন্তু কোম্যান মাঠই ছাড়েননি। ফ্রেইবুর্গের ফুটবলাররা রেফারির দৃষ্টি আকর্ষণ করে খেলা বন্ধ করেন। রেফারি ক্রিশ্চিয়ান ডিনগার্টের কাছে পরবর্তীতে বিষয়টি রিপোর্ট করেন ফ্রেইবুর্গের ফুটবলাররা। রেফারি তার ম্যাচ রিপোর্টে বিষয়টি উল্লেখ করেছেন। আর এই ঘটনার পরিপ্রেক্ষিতে বুন্দেশলিগার নিয়ম অনিুযায়ী বড়সড় শাস্তির খাড়া নামতে পারে বায়ার্নের কপালে।

এই মারাত্মক ভুলের বিষয়ে বায়ার্ন কোচ জুলিয়েন নাগেলসম্যানের বলেন যে, ফুটবলার পরিবর্তনের সময় রেফারির ডিসপ্লে বোর্ডে ভুল নম্বর প্রদর্শন হয়ার ফলেই এই বিপত্তি ঘটেছে। চতুর্থ রেফারি তার ডিসপ্লে বোর্ডে কোম্যানের নম্বর ভুল দেখান।”

ম্যাচে ৪-১ গোলে বড় জয় পায় বায়ার্ন মিউনিখ।

আরও পড়ুন:ATK Mohunbagan: বাগানের অনুশীলনে যোগ দিলেন ডেভিড উইলিয়ামস

Related articles

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...

আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না, ওই ‘চ্যাপ্টারই ক্লোজ’! কাকে তীব্র নিশানা শুভেন্দুর

”আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না। ওই 'চ্যাপ্টারই ক্লোজ' হয়ে গিয়েছে”। মঙ্গলবার বাজেট অধিবেশনের (Budget Session) শুরুতে...

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীণাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...

লখনউয়ের আগুনে বিয়ের স্বপ্ন পুড়ে ছাই অনামিকা ও হবু স্বামীর

আগামী নভেম্বরেই চারহাত এক হওয়ার কথা ছিল তাঁদের। দুই পরিবারের সম্মতিতে বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু লখনউয়ের...